• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পানছড়িতে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

নূতন ধন চাকমা, পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2017   Tuesday

নানা আয়োজনের মধ্যে দিয়ে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে পানছড়ি উপজেলা আওয়ামীলীগ, তার অঙ্গ সংগঠনের উদ্যোগে ও পানছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক পৃথক শোক র‌্যালি, আলোচনা সভা হয়েছে।

 

পানছড়ি উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে সকাল সাড়ে সাতটায় উপজেলা আ’লীগের অফিস থেকে শোক র‌্যালি বের হয়ে  উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ এবং উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এলাকায় গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক শোক সভা হয়।

 

পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাহার মিয়ার সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ম-সম্পাদক বিজয় কুমার দেব, পানছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক লোকমান হোসেন, উপজেলা উল্টাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান বিজয় চাকমা প্রমূখ। শোক সভায় সঞ্চালনা করেন উপজেলা  পানছড়ি উপজেলা যুবলীগের সভাপতি ও পানছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজির হোসেন। শোকসভায় উপজেলা জিয়া নগরের যুবদলের অর্ধ শতাধিক নেতাকমী আওয়ামীলীগে যোগদান করেন। সভা শেষে কাঙালী ভোজের আয়োজন করা হয়।

 

অন্যদিকে সকাল সাড়ে ৮টায় পানছড়ি উপজেলা পরিষদের উদ্যোগে এক শোক র‌্যালি বের হয়ে উপজেলার জিরো মাইল এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলায় পরিষদ এলাকায় এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে পানছড়ি উপজেলা নির্বাহী  কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমের সভাপতিত্বে এক শোক সভা হয়। শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রত্ম তঞ্চঙ্গা,  পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দু জব্বার, উপজেলার সমাজ সেবা কর্মকর্তা রত্ম কান্তি রোয়াজা,  পানছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজির হোসেন প্রমূখ। সভায়  ঋণ বিতরণ ও পুরস্কার প্রধান করা হয়। শোক দিবস উপলক্ষে পানছড়ি উপজেলা প্রশাসন ও পানছড়ি উপজেলা হাসপাতালে উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। উপজেলা প্রশাসনে উদ্যোগে এক কাঙালী ভোজের আয়োজন করা হয়।

 

এছাড়াও উপজেলা লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে, পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ে, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ে, পানছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ে, নালকাটা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শোক র‌্যালিসহ জাতীয় শোক দিবস পালন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ