• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

জুরাছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2017   Tuesday

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা, জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানগণ, থানা অফিসার ইনচার্জ মোঃ ইউসুফ সিদ্দিকী, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, ভূবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ উজ্জল চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেটেক্টর মোঃ মরশেদুল আলমসহ সরকারী-বেসরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

এর আগে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ভূবন জয় সরকারী উচ্চ বিদ্যালয় পৃথক পৃথক শোক র‌্যালী বের করেন। র‌্যালী শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধ নিবেদন করা হয়।

 

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর কারণে আজ আমরা স্বাধীন সার্বভোমত্ব একটি শান্তি ময় রাষ্ট্রে বসবাস করতে পারছি। অথচ ঘাতক দালালরা জাতির পিতাসহ তার পরিবারে সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে। যারা বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত এখনো নিবিঘ্নে বিদেশের মাটিতে লুকিয়ে বসবাস করছেন তাদের বিচারের করে জাতিকে কলঙ্ক মুক্ত করা আহ্বান জানান।

 

উল্লেখ, উপজেলা প্রশাসনের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগীতার বিজয়ীদের পুরুস্কার বিতরণ করা হয়। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ঋন বিতরণ করা হয়।

 

আওয়ামী লীগের কর্মসূচী

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে র‌্যালী শেষে পার্বত্য জেলা পরিষদ বিশ্রামাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবর্তক চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যদের মধ্যে সাধারণ সম্পাদক প্রমথ কান্তি চাকমা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিতা চাকমা, ছাত্র লীগের সভাপতি রিকো চাকমাসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাতকরা হত্যা করলেও তার আর্দশকে তারা হত্যা করতে পারেনি। আজ তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা  বঙ্গবন্ধুর আদর্শ্য লালিত হয়ে দেশে কৃষি, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন উন্নয়নের ধারা অব্যহত রেখেছেন।

 

তিনি সকল নেতা কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ্যে লালিত হয়ে পার্বত্য এলাকায় উন্নয়নের ধারা অব্যহত রাখতে ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে দীপংকর তালুকদারকে বিজয়ী করার জন্য কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

এদিকে, উপজেলা ছাত্র লীগের উদ্যোগে সন্ধ্যা সুবলং শাখা বন বিহারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সঙ্গে শাহাদাৎ বরণ কারীদের আত্মা শান্তি-মঙ্গল কামনায় প্রদীপ প্রজ্জল করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ