• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

লামায় পাহাড় কাটার অপরাধে দুই ইট ভাটার মালিককে ৪ লক্ষ টাকা জরিমানা

Published: 05 Aug 2017   Saturday

লামার ফাইতংয়ে অবৈধভাবে ইটভাটা (ব্রিকফিল্ড) স্থাপনের জন্য পাহাড় কাটার দায়ে শনিবার দুপুরে  দুটি ইট ভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

জানা যায়, লামা উপজেলার ফাইতং ইউনিয়নের রোয়াজা পাড়ায় নতুন ভাবে দু`টি অবৈধ ইট ভাটা স্থাপনের জন্য ডোজার( এসকাভেটর) দিয়ে পাহাড় কাটা হচ্ছে। খবর পেয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ইট ভাটা ও প্রস্তুত নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৫(১) ধারায় চকরিয়ার বাবুল চৌধুরীকে ২ লক্ষ টাকা ও চকরিয়া পৌরসভা মেয়র মোঃ আলমগীর চৌধরীর ছোট ভাই বেলাল উদ্দিনকে ২ লক্ষ টাকা জরিমানা  করেন। ভ্রাম্যমান আদালত চলাকালে ২ টি এসকেভটর জব্দ করা হয়েছে। ভ্রাম্যমার আদালত পরিচালনার সময় লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু জানান, দু`টি অবৈধ ইট ভাটা স্থাপনের জন্য ডোজার( এসকাভেটর) দিয়ে পাহাড় কাটার অপরাধে দুই ইট ভাটার মালিককে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ