• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লামায় এক ব্যক্তির লাশ উদ্ধার

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2017   Monday

লামা উপজেলার বমু খালের কচুছড়া নামক স্থান থেকে সোমবার সকালে পানিতে ভেসে আসা মোঃ জাবের আহমদ (৪৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।

 

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, জাবের আহমদ ও ইব্রাহীম গজালিয়া ইউনিয়নের দূর্গম লুলাইং এলাকায় তামাক চাষ করতো। রোববার বিকেলে লুলাইং খালের মুখ নামক স্থানদিয়ে পানির স্রোতের সাথে একটি বড় ধরনের গাছের চালি নামতে দেখে মোঃ জাবের ও ইব্রাহীম লোভের বসবতি হয়ে ধরতে যায়। এ সময় মুসল ধাররে বৃষ্টির কারনে খালে বেশী পানি ও স্রোত থাকায় তাদের ভাসিয়ে নিয়ে যায়। এ সময় তার সাথে থাকা মো. ইব্রাহিম (৩০) সাতাঁর কেটে কূলে ফিরে এলেও জাবের আহম্মদ কূলে উঠতে পারেনি। এর পর থেকে অনেক খোঁজাখুঁজির পরে তাকে আর সে রাতে পাওয়া যায়নি। সোমবার সকাল ৯টার দিকে বমু খালের কচুছড়া নামক স্থানে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশকে খবর দেয়।।

 

মোঃ জাবের আহম্মদ উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মালুম্যা এলাকার মোজাফফর আহমদের ছেলে বলে জানান ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকের হোসেন মজুমদার।

 

উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার জানান, পানিতে ভেসে যাওয়ার খবর পেয়ে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে রোববার রাতে। কিন্তু জাবেরকে পাওয়া যায়নি। সকালে তার লাশ উদ্ধারের খবর পেয়ে তার পরিবারের লোকজন জাবেরের লাশ দেখে সনাক্ত করেছেন।

 

লামা থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ার হোসেন বমু খালের পানিতে ভেসে আসা  জাবেরের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। জাবের ও ইব্রাহীম স্রোতের মাঝে উজান থেকে নেমে আসা একটি বড় ধরনের গাছের চালি ধরতে গিয়ে ভেসে গিয়ে জাবের মৃত্যু হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ