• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

শিল্পী জ্যাকলিন তংচংগ্যা আরো অনেক দূর এগিয়ে যেতে চান

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jul 2017   Thursday

রাঙামাটির কাপ্তাইয়ের গানের জগতে একজন শিল্পী জ্যাকলিন তংচংগ্যা।   রবীন্দ্র সংগীত, আধুনিক গান,ফোক গান এবং পাহাড়ী গানসহ সব ধরনের গান গাইতে পারদর্শী তিনি।মানুষের ভালোবাসা নিয়ে শিল্পী জ্যাকলিন আরো অনেক দূর এগিয়ে যেতে চান।

 

কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাফছড়ির দয়া রন্জন তংচংগ্যা এবং মানসী তংচংগ্যার বড় মেয়ে জ্যাকলিন।তিনি মাত্র ৫ বছর বয়সে চট্রগ্রামের বিখ্যাত ওস্তাদ স্বপন দাশের কাছে সংগীতের দীক্ষা নেন। এরপর একে একে পন্ডিত স্বর্নময় চক্রবর্তী, বানী কুমার চৌধুরী, ফনিন্দ্র লাল ত্রিপুরা, ডা: শম্ভুনাথ চাকমা,তপন চাকমা,বিজ্ঞান্তর তালুকদার,ঝুলন দত্তের নিকট সংগীতের বিভিন্ন বিষয়ে তালিম নেন। বর্তমানে তিনি চট্রগ্রামের বিখ্যাত সংগীত গুরু ওস্তাদ রাজেস সাহার নিকট উচ্চাঙ্গ এবং নজরুল সংগীতের উপর তালিম নিচ্ছেন।

 

কন্ঠের অপূর্ব মাদকতায় ইতিমধ্যে শিল্পী জ্যাকলিন তংচংগ্যা মন জয় করেছেন পাহাড় এবং সমতলের অসংখ্য শ্রোতার। বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের আধুনিক গান এবং তংচংগ্যা গানের তালিকাভুক্ত এ শিল্পী নিয়মিত বেতারে অনুষ্ঠান করা ছাড়াও রাঙামাটি, কাপ্তাই, রাংগুনিয়া, চট্রগ্রাম সহ বিভিন্ন জায়গায় স্টেজ শোতে অংশ নিয়ে প্রতিনিয়ত তার সৃজনশীল কর্মকান্ডকে দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরছেন। এছাড়াও শিল্পী জ্যাকলিন বিভিন্ন সময় বিটিভি এবং এনটিভির বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে নিজেকে আরোও অনেক উচ্চতায় নিয়ে গেছেন।

 

ইতিমধ্যে তিনি তংচংগ্যা ভাষায় প্রকাশিত দুটি মিক্সড এ্যালবামে কন্ঠ দিয়েছেন। যা শ্রোতামহলে প্রশংসিত হয়েছে। জ্যাকলিন তংচংগ্যা একজন শিল্পী নন,তিনি সাংস্কৃতিক সংগঠকও বটে।কাপ্তাই উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠী,উপজেলা শিল্পকলা একাডেমি,সাংস্কৃতিক একাডেমিসহ অনেক সাংস্কৃতিক সংগঠনের সাথে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। তার প্রিয় শিল্পীর তালিকায় রয়েছেন এপার বাংলার সাবিনা ইয়াসমিন,সুবির নন্দী এবং ওপার বাংলার আশা ভোসলে,শ্রেয়া ঘোষাল,অরিজিত সিংহ ও শ্রীকান্ত।

 

শিল্পী জ্যাকলিন তংচংগ্যা জানান,শাস্ত্রীয় সংগীত হচ্ছে সংগীতের মূল ভিত্তি। আচার্য। মানুষের ভালোবাসা নিয়ে শিল্পী জ্যাকলিন আরোও অনেক দূর এগিয়ে যেতে চান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ