• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

সংগীত শিল্পী অরুন শান্তি চাকমাকে সংস্কৃতিক সরঞ্জাম প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2017   Saturday

রাঙামাটি সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে শনিববার বিশিষ্ট সংগীত শিল্পী অরুন শান্তি চাকমাকে সংস্কৃতি সরঞ্জাম প্রদান করা হয়েছে।


বন্দুকভাঙ্গা ইউপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা সাংস্কৃতিক সরঞ্জাম হিসেবে একটি হারমোনিয়াম ও তবলা এক জোড়া সংগীত শিল্পী অরুন শান্তি চাকমার হাতে তুলে দেন। এসময় বন্দুকভাঙ্গা ইউপি চেয়ারম্যান বরুন চাকমা, বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, সদর উপজেলা পরিষদের কর্মকর্তা হীরো বড়ুয়া,হিলবিডিটোয়েন্টিফোর ডটক কমের ব্যবস্থাপনা সম্পাদক রিনেল চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিল্পী অরুন শান্তি চাকমা একটি চাকমা গান গেয়ে শুনান।


সংগীত শিল্পী অরুন শান্তি চাকমা এ সংস্কৃতি সরঞ্জাম প্রদানে রাঙামাটি সদর উপজেলা পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করে জানান, এ তবলা জোড়া ও হারমোনিয়ামে পাওয়ার কারণে তিনি আরো বেশী করে সংগীত চর্চা করতে পারবেন এবং ভবিষ্যতে সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রাখতে পারবেন বলে আশাবাদী।


রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি সদর উপজেলায় বিভিন্ন ক্লাব ও সাংস্কৃতিক সংগঠনের উন্নয়নের লক্ষে এ পর্ষন্ত ২৫টি সংগঠনকে খেলাধুলা ও সংস্কৃতি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এর মধ্যে তবলা ৫ জোড়া, হারমোনিয়াম ১০টি, জার্জি, ক্রিকেট সেট ৯টি, ক্যারাম ২৮টি, ফুটবল ২০টি, ভলিবল ২০টি রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ