• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

শাসকগোষ্ঠীর মাঝে গণতান্ত্রিক মুল্যবোধের অনুপস্থিতি রয়েছে-সন্তু লারমা

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jul 2017   Thursday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ না হলে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাওয়ার কথা সেভাবে এগোতে পারবে না। যারা দেশ পরিচালনা করছেন তাদের মধ্যে গণতান্ত্রিক মুল্যবাধের অনুপস্থিতি রয়েছে। শাসকগোষ্ঠী যেভাবে উন্নয়নের ফিরিস্তি দেয় সেসব ফিরিস্তি শুনলে মনে হবে বাংলাদেশে যেন কোন সমস্যাই নেই। উন্নয়ন ব্যাপক বিষয়। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ভাবে সামগ্রিক জীবনধারার উন্নয়ন না হলে তা প্রকৃত উন্নয়ন বলা যাবে না।


বৃহস্পতিবার বরকল উপজেলায় ২০১৬-১৭ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় ক্রয়কৃত মালামাল বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।


সন্তু লারমা আরো বলেন, বর্তমানে পার্বত্য চট্টগ্রামে কোথাও নিরাপদ ও সুস্থ জীবনধারা নেই। পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় এ অঞ্চলে নানাবিধ সমস্যা বিরাজ করছে। বাংলাদেশের জন্ম লগ্ন থেকেই পার্বত্য চট্টগ্রাম সামরিক শাসন বিরাজমান রয়েছে। অপারেশন উত্তরণের নামে বিশেষ ধরণের সেনা কর্তৃত্ব রয়েছে। এখানে বহুমুখী শাসন ব্যবস্থা ও বহুমুখী কর্তৃপক্ষ থাকায় কাজ করতে গেলেই মাঝে মাঝে সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয়।


তিনি বলেন, বরকল উপজেলায় বিভিন্ন সমস্যা বিরাজ করছে। এখানে সীমন্তরক্ষী বাহিনী বিজিবির কিছু নেতিবাচক কর্মকান্ডের কারণে স্থানীয় জনগণের সাথে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির একটা দুরত্ব রয়েছে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য কৃষি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। এসব সমস্যা দুর করতে হলে সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বকে প্রগতিশীল চিন্তা চেতনা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


বরকল উপজেলা পরিষদের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মনি চাকমা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান। সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভীন, উপজেলা প্রকৌশলী মাহববুবুর রহমান, বড়হরিণা ইউপি চেয়ারম্যান নীলাময় চাকমা প্রমুখ। এসময় অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান বিধান চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান অতিথিরা বরকল উপজেলার ৫ ইউনিয়নের গরীব, দুঃস্থ ও বেকার মহিলাদের মধ্যে সেলাই মেশিন, ধান্যজমিতে পানি সরবরাহের জন্য পাম্প মেশিন, ধর্মীয় প্রতিষ্ঠানে জেনারেটর, নিরাপদ পানি সরবরাহের জন্য পানির ট্যাংক ও পানির পাইপ, ১০টি ঠেলাগাড়ি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওজন পরিমাপের যন্ত্র ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ করেন।


অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জেলা প্রশাসক।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ