• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

মাটিরাঙ্গায় সপ্তম শ্রেণী ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এইচডব্লিউএফ’র

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jul 2017   Sunday

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়িতে মোল্লা বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি (ত্রিপুরা) ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হিল উইমেন্স ফেডারেশনের(এইচডব্লিউএফ) খাগড়াছড়ি জেলা শাখা।

 

রোববার হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা কমিটির দপ্তর সম্পাদক জুঁই চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, গেল শনিবার সকাল ৯টার দিকে মোল্লাবাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রী(১৩) লাইফু পাড়ার নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে পরীক্ষা দিতে যাচ্ছিল। এসময় পথে একা পেয়ে পার্শ্ববর্তী সুরুজ সর্দার পাড়ার মোঃ সুরুজ সর্দারের ছেলে মোঃ সাকিব (২৪) তাকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের উদ্দেশে টেনেহিঁচড়ে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ওই ছাত্রী নিজ হাতে থাকে ছাতা ও স্কেল দিয়ে প্রতিরোধ করে পালিয়ে গিয়ে কোন রকমে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়।

 

বিবৃতিতে অভিযোগ করে দাবী করা হয়, ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে ঘটনাটি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও তারা বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিলেও এখনো ধর্ষণ চেষ্টাকারী সাকিবের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

 

বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত পাহাড়ি নারীরা ধর্ষণ, খুন ও ধর্ষণ চেষ্টার শিকার হলেও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না। ফলে এ ধরনের ঘটনা বার বার ঘটেই চলেছে উল্লেখ করে অবিলম্বে ধর্ষণ চেষ্টাকারী মোঃ সাকিবকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও ভিক্টিম ছাত্রীর নিরাপত্তার দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ