• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

পাহাড়ে স্বার্থান্বেষী একটি মহল দেশের স্বাধীনতা অখন্ডতা ও স্বার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রে মেতেছে-নাজমুল হুদা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jul 2017   Sunday

পার্বত্য চট্টগ্রামের ইস্যূকে সামনে রেখে কোন না কোন স্বার্থাান্বেষী মহল বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে দুর্বল করার জন্য প্রচেষ্টায় রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল এ্যালায়েন্স (বিএনএ) চেয়ারম্যান ও তৃণমুল বিএনপির প্রতিষ্ঠাতা ব্যারিষ্টার নাজমুল হুদা ।

 

তিনি বলেন, এ মহলটি দেশের একাত্নতা চায় না, তারা বাংলাদেশকে পৃথক ভুখন্ড করার চেষ্টা চালিয়ে অন্য কোন তৎপরতা চালানোর লক্ষ্য করা যাচ্ছে। তাই দেশের অখন্ডতাকে রক্ষা করতে সরকারকে বিশেষ কর্মসূচী নিয়ে পার্বত্য চট্টগ্রামের সমস্যার স্থায়ী সমাধান ও এলাকার শান্তি পূর্ণ পরিবেশ বজায় রাখতে উদ্যোগ নিতে হবে।


রোববার রাঙামাটি শহরের একটি রেষ্টুরেন্টে সম্প্রতি লংগদুর অগ্নিকান্ডে ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।


তিনি অেেরা বলেন, সম্প্রতি লংগদুতে সহিংসতা ঘটনার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন। লংগদুর ঘটনায় যারা আশ্রয়হীন হয়ে পড়েছেন তাদের অতিসত্বর পূর্নবাসন প্রয়োজীয়তা রয়েছে। তা না হলে মানবিক বিপর্যয় ঘটার সম্ভাবনা রয়েছে। এ জন্য সরকারকে তাদের পূর্নবাসনের দ্রুত পক্ষক্ষেপ গ্রহন করতে হবে।


সম্প্রতি পাহাড় ধসের ঘটনাস্থল ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন উল্লেখ করে নাজমুল হুদা বলেন, রাঙামাটি কলেজের আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের দেখে তার খুব খারাপ লেগেছে। সেখানে পাহাড় ধসে মাবাবাকে হারিয়ে ছোট ছোট শিশুরা অনাথ হয়েছে। তাই এসব আশ্রয়হীন ক্ষতিগ্রস্থদের একটি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে তাদের পার্বত্য চট্টগ্রামে যথাযথভাবে পুর্ণবাসনের দ্রুত উদ্যোগ করতে হবে সরকারকে। তিনি ক্ষতিগ্রস্থ পাহাড়গুলোকে কিভাবে প্রাকৃতি পরিবশে সুদৃঢ় করা যায় সেই উদ্যোগ নিতে হবে।


সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন তৃণমুল বিএনপির মহাসচিব মোহাম্মদ শাহজাহান সাজু, তৃণমুল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ আক্কাস আলী খান, পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাস আল মামুন,মহাসচিব ইয়াকুব আলী চৌধুরী,পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অব্দুল মজিদ,সাধারন সম্পাদক শাহাদাত হোসেন সাকিব,পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের রাঙামাটি শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন,সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমসহ পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ