• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে সুশাসন নিশ্চিতে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jul 2017   Sunday

রোববার রাঙামাটিতে কর্মরতবিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিদের অংশ গ্রহণে সুশাসন নিশ্চিতে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

 

সচেতন নাগরিক কমিটি (সনাক), রাঙামাটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে সাবারাং রেস্টুরেন্টে আয়োজিত  প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা সমন্বিত কার্যালয়ের  উপ পরিচালক শফিকুর রহমান ভূইয়া। স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক রাঙামাটির সভাপতি চাঁদ রায়। প্রশিক্ষ ণকর্মশালার সমাপনী পর্বে বক্তব্য প্রদান করেন দুপ্রক সহসভাপতি এনামুল হক হারুন ও উপ সহকারী পরিচালক আবুল বাশার। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার মেহেদীহাসান  ও টিআইবি’রএরিয়া ম্যানেজার  মোহাম্মদ মাসুদুল আলম। কর্মশালায় দুপ্রক, সততা সংঘ, রোভার স্কাউট, রোটারেক্ট, বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন এবং রেডক্রিসেন্ট-এর স্বেচ্ছাসেবকরা অংশ গ্রহণ করেন।

 

উদ্বোধনী বক্তব্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা সমন্বিত কার্যালয়ের  উপ পরিচালক শফিকুর রহমান ভূইয়া বলেন প্রত্যেক পিতামাতার সন্তানকে  নৈতিক শিক্ষা দিতে হবে। যদি সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা  হয় এবং তাদের ন্যায় ও অন্যায় সম্পর্কে  সচেতন করা হয় তাহলে ভবিষ্যত প্রজন্মের মধ্যে  দুর্নীতি বিরোধী মনোভাব  তৈরী হবে।

 

দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় দুর্নীতি সম্পর্কিত বিষয়, সুশাসন ও সুশাসনের ঘাটতি চিহ্নিতকরণ, সুশাসন নিশ্চিতে করনীয় এবং সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনবিষয়ে আলোচনা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ