• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে ৫ নারী সংগঠনের আধ ঘন্টা প্রতীকী রাজপথ অবরোধ পালন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jun 2017   Thursday

মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার ৫ নারী সংগঠনের ডাকে খাগড়াছড়িতে আধঘন্টা প্রতীকী রাজপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

 

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতিশোভা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, প্যালেস্টাইন সংহতি দিবস এ অংশগ্রহণের দায়ে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা ও সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমাকে অন্যায়ভাবে গ্রেপ্তার, মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির প্রতিবাদে এবং ইউপিডিএফ ভুক্ত সংগঠনের নেতা-কর্মীদের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ৫ নারী সংগঠনের ডাকে খাগড়াছড়িতে আধঘন্টা প্রতীকী রাজপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সকাল  সাড়ে ১০টা হতে ১১টা পর্যন্ত জেলা সদরের মহাজন পাড়া ও চেঙ্গী ব্রিজ এলাকায় রাজপথ অবরোধ করে রাখা হয়।

 

অবরোধ চলাকালিন বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা, সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমা, নারী আত্মরক্ষা কমিটির আহ্বায়ক এন্টি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় সদস্য জেসিম চাকমা।

 

বক্তারা বলেন, গত ২৯ নভেম্বর ২০১৫ সালে পার্বত্য চট্টগ্রামের ৮ গণসংগঠনের উদ্যোগে খাগড়াছড়িতে আয়োজিত ‘জাতিসংঘ ঘোষিত ফিলিস্তিন সংহতি দিবসের’ কর্মসূচিতে আইন-শৃংখলা বাহিনী ন্যাক্কারজনকভাবে হামলা চালায়। ফ্যাসিষ্ট কায়দায় হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা ও সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমাকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে হয়রানি করে। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না করায় এখনো প্রতি মাসে তাদেরকে কোর্টে হাজিরা দিতে হয়। এভাবে প্রতিনিয়ত মিথ্যা মামলা দিয়ে হিল উইমেন্স ফেডারেশনসহ ইউপিডিএফভুক্ত সংগঠনের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে।

 

বক্তারা ফিলিস্তিন সংহতি দিবসে অংশগ্রহণের কারণে নিরূপা চাকমা ও দ্বিতীয়া চাকমার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাসহ ইউপিডিএফভূক্ত সকল সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ