• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jun 2017   Thursday

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটিতে আলোচনাসভা অনুষ্ঠিত  হয়েছে।

 

রাঙামাটি সরকারী শিশু পরিবার সম্মেলন কক্ষে জেলা প্রাণি সম্পদ বিভাগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  জেলা পরিষদ সদস্য সান্তনা চাকমা।  জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার, সরকারী হাঁস মুরগী খামারের ব্যবস্থাপক ডাঃ অমর জ্যোতি চাকমা, সদর উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভেটেনারী সার্জন ডাঃ সুচয়ন চৌধুরী, বিলাইছড়ি উপজেলার ১৩১নং বল্লালছড়া মৌজার হেডম্যান তরুন কান্তি তংচঙ্গ্যা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের  ভেটেনারী সার্জন ডাঃ দেবরাজ চাকমা। 

 

আলোচনা শেষে  অতিথিরা বিনামূল্যে স্থানীয় খামারিদের দেওয়া তরল দুধ সরকারী শিশু পরিবারের উপস্থিত ছাত্রীদেরকে গ্লাসে করে পান করান।

 

আলোচনাসভায় বক্তরা বলেন, সুস্থ জাতি গঠনে মানসম্মত দুধের কোন বিকল্প নেই। প্রকৃতিতে প্রাপ্ত সব খাদ্যের মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে দুধ। শিশু বয়সে মস্তিস্কের বিকাশ সাধনে দুধের প্রয়োজনীয়তা অপরিসীম। দুধ উৎপাদন বৃদ্ধিতে খামারি, উদ্যোক্তা ও গবেষকদের একযোগে কাজ করার আহবান জানান বক্তরা।

 

উল্লেখ, দুধ এবং দুগ্ধজাত পণ্যের উপকারিতা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে ২০০১ সাল থেকে প্রতিবছর জুন মাসের প্রথম দিনে দিবসটি পালিত হয়ে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ