• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

গৃহবধু জান্নাতুল ফেরদৌস টুম্পার হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁিসর দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jun 2017   Thursday

গৃহবধূ  জান্নাতুল ফেরদৌস টুম্পার শরীরে কেরোসিন ঢেলে দিয়ে পুড়িয়ে হত্যাকারী স্বামীসহ তার সহযোগীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বৃহস্পতিবার রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা করেছে এলাকাবাসী।

 

মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশ থেকে বক্তারা আগামী রোববারের মধ্যে টুম্পার হত্যাকারী স্বামী অভিসহ তার সহযোগীদের গ্রেফতারসহ আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন।

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত ঘন্টাব্যাপী মানবন্ধনে টুম্পার আত্বীয়-স্বজনসহ এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মানবন্ধন চলাকালে সমাবেশে  বক্তব্যে দেন টুম্পার বাবা মোঃ বাচ্চু মল্লিক, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শহীদুল আলম স্বপন, আলো জাগরণ মানবধিকার সংস্থার নেত্রী মনিকা আক্তার, স্কুল শিক্ষিকা তানিয়া আক্তার, নিহত টুম্পার মা মর্জিনা বেগম, বোন স্বপ্না বেগম, খুশি বেগম ও মোঃ হান্নান মিয়া।  মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

উল্লেখ্য, গেল ১৭ মে স্বামী মাহমুদুল হাসান অভিসহ তার সহযোগীরা নয় মাসের অন্তসত্বা টুম্পার শরীরে কোরোসিন ঢেলে দিয়ে আগুন দিলে পুরো ঝলসে যায়। পরে টুম্পাকে অগ্নিদগ্ধ অবস্থায় চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর দীর্ঘ ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গেল ২৪ মে তিনি মারা যান। এ ঘটনায় টুম্পার বাবা বাদী হয়ে রাঙামাটি কতোয়ালী থানায় নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ