• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বান্দরবানে হত্যার অভিযোগে আটক ২

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2017   Tuesday

বান্দরবান সদর উপজেলা সদর ইউনিয়নের হ্লাপাইমুখ এলাকায় একজনকে পিটানোর পরে জবাই করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।  গেল সোমবার রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকান্ডের ঘটতে পারে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে  জানা গেছে, সদর উপজেলার সদর ইউনিয়নের হ্লাপাইমুখ পাড়ার বাসিন্দা থোয়াইংগ্য মার্মার (৪৫) সঙ্গে স্থানীয় বাসিন্দা কয়েকজনের পূর্ব শত্রুতার জের ধওে গেল সোমবার রাতে কথা কাটাকাটি হয়। রাত দশটার দিকে ৫-৬জনের একটি দল এসে থোয়াইংগ্য মার্মাকে প্রথমে লাঠি ও লোহার রড দিয়ে পিটায়। এরপর পাড়ার পাশে তারাছা খালে নিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। এরা হল পাইক্যাজাই মার্মা ও তার ছেলে উক্যসিং মার্মা।

 

নিহতের স্ত্রী ক্যমাঅং মার্মা জানান, পাড়ার স্থানীয় পুলুসে, নুথোয়াইচিং, উঅংসিং, উচপ্রু, মংছোরী, অজ্ঞাত একজন মিলে তার স্বামীকে হত্যা করেছে। এ ঘটনায় তিনি একটি হত্যা মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ময়না তদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালে  নেয়া হয়েছে। হত্যাকারীদের মধ্যে কয়েকজনের নাম সংগ্রহ করা হয়েছে। তবে তদন্তের পর বিস্তারিত  তথ্য জানা যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ