• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

বান্দরবানে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু গাছ চাপায় নিহত ২

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2017   Friday

বান্দরবান জেলা শহরের সাঙ্গু নদীতে ডুবে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। শুক্রবার সকালে সাঙ্গু নদীতে সাতাঁর কাটার সময় সে নিখোঁজ হয়। ডুবুরী দল চেষ্টা চালিয়ে তাঁর মৃতদেহ বিকেলে উদ্ধার করেছে।

 

অন্যদিকে থানছি উপজেলায় গাছের ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ল শুক্রবার সকালে তিন্দু ইউনিয়নের বোডিং পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, শুক্রবার সকাল ১১টায় শহরের নিকটবর্তী ভরাখালীর সাঙ্গু নদীতে বন্ধুদের নিয়ে সাঁতার কাটতে যায় জয় চাক (১৬)। সে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দশম শ্রেণির ছাত্র। সে সাঁতার কাটতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। এরপর তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম থেকে ডুবুরী দল নিয়ে আসা হয়। বিকেলের দিকে তাঁর মৃতদেহ একই স্থান থেকে ডুবুরীরা উদ্ধার করে। তাঁর মৃতদেহ উদ্ধারের পর সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

 

সদর থানা ওসি রফিক উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকালে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে দশম শ্রেণির ছাত্র জয় চাক সাঙ্গু নদীর পানিতে ডুবে নিখোঁজ রয়েছে। উদ্ধার কাজ চলছে।

 

এদিকে শুক্রবার সকালে থানছি উপজেলার তিন্দু ইউনিয়নের বোডিং পাড়া এলাকায় গাছ বহনকারী একটি ট্রাক উল্টে যায়। এতে গাছের চাপায় দুই শ্রমিক নিহত ও তিন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত একজনের নাম মো: মুজিবুর (৩৮), অন্যজনের নাম পাওয়া যায়নি। আহতদের জেলা সদর হাসপাতালে ভতি করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ