• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

লামা থেকে অবৈধভাবে পাথর পাচারকালে পাথর বোঝাই ৪টি ট্রাকসহ আটক ২

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Mar 2017   Thursday

লামা থেকে রাতের আধারে অবৈধভাবে পাথর পাচারকালে ৮শত ফুট পাথরসহ চারটি ট্রাক ও দুই পাচারকারীকে আটক করেছে বান্দরবান ডিবি পুলিশ। বুধবার রাত ৮টার সময় উপজেলার কবিরার দোকান নামক স্থান থেকে পাথর বোঝাই ট্রাকগুলো আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে খনিজসম্পদ আইনের ৫ ধারায় ১২জনের বিরুদ্ধে লামা থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

আটককৃতরা হলেন,মোঃইউনুস(২৫) পিতা- সাহাব উদ্দিন সাং-তরচ ঘাট চকরিয়া,আব্দুল জলিল(৪৫) পিতা-আইয়ুব খাঁ, সাং- পুকুরি, ভেন্ডি বাজার চকরিয়া।

 

ডিবি পুলিশ বান্দরবান সূত্রে জানা গেছে, বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনফুল এলাকা থেকে অবৈধভাবেপাথর বোঝাই ১০টি ট্রাক গাড়ি পাচার করা হবে গোপণ সংবাদের মাধ্যমে খবর পেয়ে উক্ত এলাকায় অভিযান চালানো হয়। বান্দরবান ডিবিপুলিশের এসআই মোঃ মোত্তালিবসরকারের নেতৃত্বে সন্ধ্যা থেকে অভিযান চালিয়ে রাত ৮টার সময় উপজেলার কবিরার দোকান নামক স্থান থেকে পাথরসহ ৪টি ট্রাকসহ ২জনকে আটক করা হয়। পাথর পাচারকারীরা অভিযানের টের পেয়ে বাকি ৬ট্রাক পাথর বোঝাই গাড়ি চোরাই পথ দিয়ে পাচার করে নিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে খনিজ সম্পদ আইনের ৫ ধারায় ১২জনের বিরুদ্ধে লামা থানায় মামলা করা হয়েছে। লামা থানার মামলা নং-৮/তারিখ- ২২.৩.২০১৭ইং।

 

অভিযানকারী কর্মকর্তা মোত্তালিব সরকার জানান,অভিযানে ৪টি  ট্রাকে আটশত ফুট পাথর বোঝাই গাড়িসহ ২জনকে আটক করে খনিজ সম্পদ আইনে ১২ জন পাথর পাচারকারীদের বিরুদ্ধে লামা থানায় মামলা দায়ের  করেছি। ২শত ফুট পাথর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

 

এ ব্যাপারে লামা থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বান্দরবান ডিবি পুলিশের অভিযানে আটক ৮শত ফুট পাথরসহ ৪টি ট্রাক ও আটককৃত ২জনের বিরুদ্ধে লামা থানায় মামলা রুজু হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ