• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাজবন বিহাবে মহাসংঘ সুত্র ও পরিত্রান সুত্র শ্রবণে পূর্ণার্থীদের মাঝে বিনা পয়সায় চা বিতরণ
রাঙামাটিতে স্বেচ্ছাসেবী সংগঠন হিলর ভালেদী’র ব্যতিক্রমধর্মী উদ্যোগ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Mar 2017   Saturday

স্বেচ্ছাসেবী সংগঠন হিলর ভালেদী উদ্যোগে রাঙামাটি রাজবন বিহাবে গেল বৃহস্পতিবার সারারাত ব্যাপী মহাসংঘ সুত্র ও পরিত্রান সুত্র শ্রবণে হাজার হাজার পূর্ণার্থীদের মাঝে বিনা পয়সায় চা বিতরণ করেছে। 

 

রাঙমাটি রাজবন বিহার প্রাঙ্গনে আয়োজিত মহাসংঘ সুত্র ও পরিত্রান সুত্র শ্রবনের এ ধর্মীয় অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন হিলর ভালেদী ৫২ জন স্বেচ্ছাসেবী কর্মীকে নিয়ে রাত ১০ টা থেকে সারারাত হাজার হাজার পূর্ণার্থীদের মাঝে বিনা পয়সায় চা বিতরণ করেন। এতে পরিচালনা করেন হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারন সম্পপাদক ও দৈনিক আমাদের আলোকিত সময়ের রাঙামাটি প্রতিনিধি পলাশ চাকমা।


এসময় উপস্থিত ছিলেন হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা  স্নেহাশীষ চাকমা, বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম জনপ্রিয় অনলাইন নির্বান টিভির পরিচালক এ্যাডভোকেট রিগ্যান বড়–য়া ও হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং দৈনিক ঢাকার ডাক পত্রিকার ও চাটগাঁর সংবাদ পত্রের রাঙামাটি প্রতিনিধি সুপ্রিয় চাকমা শুভ।


হিলর ভালেদী উপদেষ্টা স্নেহাশীষ চাকমা জানান বলেন, এই ধরনের মহতী উদ্যোগ সবাই হাতে নিয়ে সহজে করতে পারে না। হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠন যে কাজ হাতে নেয় সে কাজ সুষ্ঠ ভাবে পরিচালনা করতে পারে। কেননা এই সংগঠনের মাঝে হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম উদ্যোক্তা সভাপতি সুপ্রয়ি চাকমা শুভ এর ভূমিকা প্রধান।


হিলর ভালেদী`র সভাপতি সুপ্রিয় চাকমা শুভ জানান, কোন কাজকে ছোট মনে করা উচিৎ নয়। তাদের এ এসব কাজ শুধু তিনি পরিচালনা করেন না। সাধারণ সম্পাদক পলাশ চাকমা ,সম্পাদীকা জবা চাকমা, দপ্তর সম্পাদক রিপেন চাকমা না থাকলে হাজার হাজার পূর্ণার্থীদের মাঝে বিতরন করা সম্ভব হত না। ভবিষ্যতে যাতে আরও এর চেয়ে বড় কর্মসূচী হাতে নিতে পারেন সেজন্য কার্যকরী সদস্যসহ সাধারণ সদস্যদের প্রতি বিশেষ সহযোগিতা কামনা জানাচ্ছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ