• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে সাংবাদিক জামাল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2017   Tuesday

সাংবাদিক জামাল উদ্দীনের হত্যাকান্ডের বিচার দাবীতে মঙ্গলবার রাঙামাটিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

 

রাঙামাটি পৌরসভার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে রাঙামাটিতে কর্মরত বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা অংশ নেয়। মানববন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা একাত্ততা প্রকাশ করেন।

 

মানববন্ধন চলাকালে বক্তব্যে  দেন রাখেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাওখায়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মো. আনোয়ার আল হক, রাঙামাটি পৌর প্যানাল মেয়র মো. জামাল উদ্দীন, কাউন্সিলর বাবু, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মো. সোলায়মান, রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. এম জিসান বক্তিয়ার,মো. আবু সাদ্দাৎ সায়েম,সাংবাদিক সত্রং চাকমা ও রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্ক সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত মুমু প্রমুখ।

 

বক্তারা বলেন, জামাল হত্যাকান্ডের দীর্ঘ ১০ বছর পুর্ণ হলেও আজ পর্যন্ত রাঙামাটি সাংবাদিক সমাজ ও নিহতের পরিবারের সদস্যরা সুষ্ঠু বিচার পায়নি। বক্তারা জামাল হত্যাকান্ডসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচার নিশ্চিত করার দাবী জানান।

 

মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, শুধুমাত্র রাঙামাটির সাংবাদিক জামাল নয়, দেশের বিভিন্ন স্থানে যেসব সাংবাদিক খুন হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই পুলিশের বিরুদ্ধে মূল অপরাধীদের পাশ কাটিয়ে চার্জশিট দেওয়া, দুর্বল অভিযোগ উত্থাপন এবং চার্জশিটভুক্ত আসামিদের গ্রেফতার না করার অভিযোগ আছে।

 

উল্লেখ্য, ২০০৭ সালের ৬ মার্চ রাঙামাটি শহরে পর্যটন এলাকায় একটি গাছের নিজ থেকে সাংবাদিক জামালের মৃতদেহ  উদ্ধার কওে পুলিশ। নিহত সাংবাদিক জামাল উদ্দীন বেসরকারি টিভি চ্যানাল এনটিভির, স্থানীয় দৈনিক গিরিদর্পণের বার্তা প্রধান ও দৈনিক বর্তমান বাংলা, বার্তা সংস্থা আবাসে রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ