• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে
গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে ৫চেয়ারম্যান ও ৭ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Feb 2017   Thursday

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর প্রথম বারের মত আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে খাগড়াছড়ির নবসৃষ্ট গুইমারা উপজেলা পরিষদের নির্বাচন। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। 

 

উল্লেখ্য, গুইমারাবাসীর প্রাণের দাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সদিচ্ছা অনুয়ারী ২০১৫ সালের ২ জুন সচিবালয়ে সরকারের প্রশাসনিক পুনঃবিন্যাস সম্পর্কিত জাতীয় বাস্তবায়ন কমিটি’র (নিকার) খাগড়াছড়ির গুইমারা ইউনিয়নকে উপজেলায় রূপান্তর করার ঘোষণা দেওয়া হয়। এতে জেলার রামগড় উপজেলার হাফছড়ি, মহালছড়ি উপজেলার সিন্দুকছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার গুইমারা ইউনিয়ন নিয়ে নবসৃষ্ট গুইমারা উপজেলা গঠিত হয়। সর্বশেষ গুইমারাকে নিয়ে খাগড়াছড়ির উপজেলার সংখ্যা দাঁড়াল ৯টি। এবার নব গঠিত উপজেলার ২৭হাজার ৯৯২ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন।


তফসিল অনুযায়ী বৃহস্পতিবার বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। সকালে সরকার দলীয় সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং দলীয় নেতাকর্মীদের নিয়ে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকরী রিটার্নিং অফিসার বিএম মশিউর রহমানের কাছে মনোনয়ন পত্র জমা দেন। পরে বিএনপি সমর্থীত প্রার্থী মোঃ ইউসুপ সহ স্বতন্ত্র প্রার্থীরা একে একে মনোনয়ন পত্র জমা দেন।


এদিকে, আগামী ৬ মার্চ গুইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক মিল্টন চাকমা


চেয়ারম্যান পদে এবার ৫ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে দুই স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। শুক্রবার মনোনয়নপত্র যাচাই বাছাই হবে এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১৭ ফেব্রুয়ারি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ