• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২জন এবং কাউন্সিলর পদে ২জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2017   Friday
no

no

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে শুক্রবার মেয়র প্রার্থী ২ জন ও কাউন্সিলর পদে ২জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আগামী ১৮ ফেব্রুয়ারী এ পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে।


বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি`র উপজেলা শাখার সাধারন সম্পাদক সেলিম উদ্দীন বাহারী এবং স্বতন্দ্র প্রার্থী ও উপজেলা পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদকা সূজিত চাকমা। এছাড়া এ পৌর সভার কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৫নং ওয়ার্ডের হাজী আব্দুল শুক্কর মিয়া ও ৬নং ওয়ার্ডের আবুদউল গণি মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।


উল্লেখ্য, বাঘাইছড়ি পৌরসভার নির্বাচনে গেল ১৭ জানুযারী মেয়র পদে ৫ জন এবং কাউন্সিলর পদে ৩৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মেয়র পদে মনোনয়পত্র জমাদানকারীরা হলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জাফর আলী খান, বিএনপির মনোনীত প্রার্থী ওমর আলী, স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম উদ্দীন বাহারী, স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান এবং স্বতন্দ্র প্রার্থী ও উপজেলা পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সূজিত চাকমা।

 

এ পৌর সভার মোট ভোটার রয়েছেন ১০ হাজার ১৭৭ জন। এর মধ্যে পুরুষ হচ্ছেন ৫ হাজার ৪০৭ জন এবং মহিলা ৪ হাজার ৭৭০ জন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ