• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বাঘাইছড়ি পৌরসভার আগামী ১৮ ফেব্রুয়ারী নির্বাচন

আব্দুল মাবুদ, বাঘাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2017   Thursday

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার আগামী ১৮ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠানের ঘোষনা করা হয়েছে। এর মধ্যে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ১৭ জানুয়ারী,মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ দিন ১৯ জানুয়ারী, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৭ জানুয়ারী। এ পৌর সভায় বর্তমানে ৯ হাজার ৯৪৭ জন ভোটার রয়েছেন।


এদিকে,সম্ভাব্য মেয়র পদে প্রার্থীরা দলীয় জেলা নেতাদের দ্বারে দ্বারে তদবির ও লবিং শুরু করে দিয়েছেন।


উল্লেখ্য, ২০০৪ সালের দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাঘাইছড়ি পৌরসভা হিসেবে ঘোষনা করে সরকার। তবে দীর্ঘ দিন প্রশাসক দিয়ে এ পৌর সভার কার্যক্রম চালালেও ২০১২ সালের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হয়।


বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা জমির উদ্দীন জানান, গেল ৮ জানুয়ারী নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা-১ এর সহকারী সচিব মোঃ রাজিব আহসানের স্বাক্ষরিত আদেশে ঘোষিত তফশিলে ১৮ ফেব্রুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মেয়র ও কাউন্সিলরদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ১৭ জানুয়ারী,মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ দিন ১৯ জানুয়ারী, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৭ জানুয়ারী।


এদিকে, তফসিল ঘোষনার পর পর সম্ভাব্য মেয়র প্রার্থীরা মনোনয়ন পেতে লবিং ও তদবির শুরু করেছেন। আওয়ামীলীগ থেকে সম্ভাব্য মেয়র পদ প্রার্থী হিসেবে যাদের না শুনা যাচ্ছেন তারা হলেন,বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের সভাপতি জমির হোসেন (জমির), জাফর আলী খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলী হোসেন,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আবদুল শুক্কুর মিয়া।

 

বিএনপি থেকে উপজেলা  সভাপতি মোঃ ওমর আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বর্তমান মেয়র মোঃ আলমগীর কবির, সাবেক সাধারন সম্পাদক মোঃ সেলিম উদ্দিন বাহার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মারিশ্যা ইউপির সাবেক চেয়ারম্যান আজিজুর রহমানের নাম শুনা যাচ্ছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ