• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাই চন্দ্রঘোনা ১ নং ইউপি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন
আ’লীগের প্রার্থী আনোয়ারুল ইসলাম বেবী বেসরারীভাবে বিজয়ী

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Nov 2016   Saturday

শনিবার কাপ্তাইয়ে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আ’লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে আনোয়ারুল ইসলাম বেবী বেসরকারীভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট হচ্ছে ৬,৯৪৯ এবং বিএনপি প্রার্থী জাকির হোসেনের প্রাপ্ত ভোট হচ্ছে ৪৭৪ ভোট।


শনিবার কাপ্তাইয়ে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম বেবী ও বিএনপির জাকির হোসেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন এবং সাধারণ সদস্য পদে ৩৩জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এ ইউনিয়নের মোট ভোটার রয়েছে ৯ হাজার।


এদিকে সকাল ৮ টা থেকে টানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে আইন শৃংখলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার মোতায়েন ছিল। পাশাপাশি স্টাইকিং ফোর্স হিসাবে বিজিবি প্রতিটি কেন্দ্রে টহল জোর ছিল।


অপরদিকে, এ ইউনিয়নে ভোট চলাকালে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে দুপুর ১টা থেকে নির্বাচন বর্জন করেছেন বলে জানিয়েছেন বিএনপির প্রার্থী জাকির হোসেন।

 

এ ব্যাপারে আ’লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম বেবীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কেন্দ্রে আইন শৃৃংখলা বাহিনী সর্বদা তৎপর ছিল। তাই কারচুপির কোন সুযোগ ছিলনা। বিএনপি প্রার্থী পরাজয় নিশ্চিত জেনে নিজের সন্মান রক্ষার্থে ভোট বর্জনের ঘোষনা দিয়েছেন।


সর্বশেষ ফলাফলে জানা গেছে, আ’লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে আনোয়ারুল ইসলাম বেবী বিপুল বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। আ’লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে আনোয়ারুল ইসলাম বেবী বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।  নির্বাচনের ফলাফলে আ’লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে আনোয়ারুল ইসলাম বেবী পেয়েছেন ৬,৯৪৯ এবং বিএনপি প্রার্থী জাকির হোসেনের পেয়েছের ৪৭৪ ভোট। 


উল্লেখ্য, কাপ্তাইয়ে ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সীমানা জটিলতায় মামলার কারণে এ ইউনিয়নে নির্বাচন হতে পারেনি। পরে এ মামলা খারিজ হয়ে গেলে নির্বাচন কমিশন ১২ নভেম্বর চন্দ্রঘোনা ইউপি নির্বাচন ঘোষনা দেয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ