• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রাঙামাটিতে রাঙ্গুনীয়া সমিতির মিলাদ মাহফিল

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2016   Sunday

রাঙ্গুনীয়া সমিতি রাঙামাটি সমবায় লিমিটেডের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

শনিবার সন্ধ্যায় শহরের বৃহত্তর রাঙামাটি কাঠ ব্যবসায়ি সমবায় সমিতি সম্মেলন কক্ষে সমিতির সভাপতি আলহাজ্ব লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য হাজী মো.মুছা মাতব্বর।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো.জামাল উদ্দিন,কাঠ ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক কাজী শহীদুল্লাহ,রাঙ্গুনীয়া সমিতির  সাধারণ সম্পাদক মাষ্টার জামাল উদ্দিন ও জিয়া উদ্দিন পিয়ারু। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নেয়াজ উদ্দিন মালিক,জহির উদ্দিন,মুছা তালুকদার, মো. ইউছুফ,জাহাঙ্গীর আলম চৌধুরী ও মাষ্টার নাছের প্রমূখ।

 

উক্ত মিলাদ মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মো.জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙ্গুনীয়া সমিতির যুগ্ন সম্পাদক কাজী মো.আলমগীর।মিলাদ মাহফিলে প্রধান অতিথি হাজী মুছা বলেন,ইসলাম একটি শান্তির ধর্ম।

 

বক্তারা বলেন, আজ সারা পৃথিবীতে শান্তির ধর্ম ইসলামকে মুছে ফেলার জন্য একটি চক্র কাজ করছে। তারা যুগেযুগে আল্লাহর রাসুল(স)কে ও এই ভাবে হয়রানি করে আসছিল। শেষ পর্যন্ত রাসুল (স) বিজয়ী হয়েছেন। আজ মিয়ানমার ও ইসরাইলের মুসলমানদের করুন অবস্থা। তার পরও বিশ্বের মুসলিম দেশগুলো একেবারে নীরব।তাই এখনো সময় আছে মুসলমানদের একত্রিত হওয়া দরকার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ