• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

বান্দরবানে এক কিশোরীকে গণ ধর্ষনের অভিযোগ

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Dec 2016   Saturday

বান্দরবান পৌর শহরের এলাকায় এক পাহাড়ী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গেল শুক্রবার রাত এগারটার দিকে শহরের ভিতরে শিশু পার্কের জন্য নির্ধারিত জায়গাতে এই ঘটনা ঘটেছে। শনিবার ভিকটিমকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

 

ভিকটিমের প্রেমিক জানান, গেল শুক্রবার রাতে দুজনে বান্দরবানের ঐতিহ্যবাহী খাজনা আদায় অনুষ্ঠান রাজপূণ্যাহ মেলায় ঘুরতে আসে। পরে রাত ১১টার দিকে হাঁটতে হাঁটতে রোয়াংছড়ি বাস ষ্টেশন এলাকার কাছাকাছি পৌছায়। প্রস্রাব করার জন্য প্রেমিক প্রেমিকাকে রেখে নির্জন জায়গায় যায়। ফিরে আসার পর দেখতে পান চারজন যুবক তার প্রেমিকাকে ভয়ভীতি দেখাচ্ছে। এতে সে প্রতিবাদ করলে তাকেও প্রাণনাশের ভয়ভীতি দেখানো হয়। তাদেরই একজন নিজেকে যুবলীগের নেতা জুয়েল নাম পরিচয় দিয়ে তাদের কিছুই করতে পারবে না বলে ভয় দেখায়। 

 

তবে ওই চার যুবককে তারা চেনেন না। নিজেদের মধ্যে কথাবলার সময় একজন অন্যজনকে কাজল নামে ডাকছিল। এক পর্যায়ে ওই চার যুবক তার প্রেমিকাকে কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় জোর করে দুই যুবক তার প্রেমিকাকে শিশু পার্কের জন্য নির্ধারিত জায়গাতে তুলে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকেও অন্য দুই যুবক বেধে ফেলে। এরপর তার প্রেমিকার উপর পাশবিক নির্যাতন চালায় চার যুবক।

 

ঘটনার  ভিকটিমের সঙ্গে কথা বলে জানা যায়, সে সামনে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবে। তার বাড়ি রুমা উপজেলার থানা পাড়া এলাকায়। শুক্রবার রাতের ঘটনায় ওই চার যুবক তাকে তিনটি প্রস্তাব দেয়, প্রথমে তার বাড়ির বাবা-মাকে ডেকে নিয়ে আসার জন্য বলে, এরপর পুলিশের হাতে তুলে দেওয়া ভয় দেখায়, এরপর তারা তাকে কুপ্রস্তাব দেয়।

 

ভিকটিম পুলিশের হাতে তুলে দিতে রাজি হলেও ওই চার দুর্বৃত্ত এড়িয়ে যায়। তারপর মেরে ফেলার ভয় দেখিয়ে কুপ্রস্তাব দেয়। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই চার পাষন্ড তার উপর শারীরিক নির্যাতন চালায়। চিৎকার করলে মুখ ও গলা চেপে ধরে।

 

এই ঘটনায় এখনো থানায় মামলা দায়ের করা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভিকটিমের মামাতো বোন।

 

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) প্রবীর কুমার জানান, শনিবার ভিকটিমকে ভর্তি করা হয়েছে। ভিকটিমের মুখ থেকে গণধর্ষণের লোমহর্ষক ঘটনা শুনেছি। ভিকটিমকে পরীক্ষা করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ