• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে ঈদে মিলাদুন্নবী(দঃ) উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Dec 2016   Sunday

শনিবার রাঙামাটিতে পবিত্র ঈদে এ মিলাদুন্নবী(দঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মাইনি মিলনায়তনে রাঙামাটি জেলা আহলে সুন্নাত ওয়াল জামা`আত সমন্বয় কমিটির সভাপতি অধ্যক্ষ আল্লামা হাফেজ নজরুল ইসলাম নঈমীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামা`আত প্রধান সমন্বয়ক মাওলানা এম এ মতিন।

 

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাঙামাটি আহলে সুন্নাত ওয়াল জামা`আত সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আল্লামা নুরুল আলম হেজাজী। প্রধান আলোচক ছিলেন সাউদার্ন ইউনিভাসিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আল আজহারী।

 

এসময় বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আইসিডিপি প্রকল্প ব্যবস্থাপক আলহাজ্ব মো: জানে আলম, রাঙামাটি প্রেস ক্লারে সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক মো: মোস্তফা কামাল।

 

বিশেষ আলোচক ছিলেন বনরুপা জামে মসজিদ`র ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম আশরাফী, কাপ্তাই নূরীয়া দাখিল মাদরাসার সুপার আলহাজ্ব মাওলানা জসিম উদ্দিন নুরী। অনুষ্ঠান পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামা`আত রাঙামাটি জেলা সমন্বয় কমিটির সদস্য-সচিব এম এ মুস্তফা হেজাজী।

 

প্রধান অতিথির বক্তব্যে সাউদার্ন ইউনিভাসিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আল আজহারী বলেন,স্বাধীন বাংলাদেশে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদীদের কোন স্থান নেই। তারা এই স্বাধীন দেশে সন্ত্রাসী কর্মকান্ড করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

 

জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে আহলে সুন্নাত। আর তাইতো সারাদেশের প্রতিটি বিভাগে-জেলায় আহলে সুন্নাতের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশের আয়োজন করছে। আর এসব সমাবেশে সাধারন মানুষ স্বতস্ফুর্তভাবে অংশ নিচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ