• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

রাঙামাটিতে দুদিন ব্যাপী মঞ্চস্থ হচ্ছে চাকমা নাটক ধনপুদি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2016   Friday

নাট্য চেতনায় উদ্ধুদ্ধ হোক তরুন প্রজন্ম ,দুর হোক জঙ্গিবাদ এ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার থেকে দুদিন ব্যাপী শুরু হয়েছে মঞ্চ নাটক চাকমা লোক গীতির ভিত্তিতে রচিত ধনপুদি। প্রথম দিনে মঞ্চস্থ হওয়া এ নাটকটি দর্শকদের ব্যাপক মন জয় করেছে। 

 

রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে চাকমা লোক গীতি ধনপুদি নাটকের চতুর্থ প্রযোজনায় নাটকের রচনা ও নির্দেশনায় রয়েছেন নিরুপম চাকমা। পরিবেশনায় রয়েছে জুমফুল থিয়েটার ও আয়োজনে টঙ ঈসথেটিকস মিডিয়া। প্রযোজনা ও ব্যবস্থাপনায় রয়েছেন উচিংছা রাখাইন। নাটকের মিডিয়া পার্টনার  হিসেবে রয়েছে হিলবিডিটোয়েন্টিফোর ডটকম ও জেটিভি(অনলাইন টিভি)।


ধনপুদি নাটকে একজাক তরুন-তরুনী বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন। শনিবার বিকাল সাড়ে ৫টায় এই ধনপুদি নাটকের পুনরায় মঞ্চস্থ করা হবে। নাটকটি উপভোগের জন্য শুভেচ্ছা ধরা হয়েছে একশত টাকা।


ধনপুদি নাটকের সংক্ষিপ্ত কাহিনীর মধ্যে লায়লী-মজনু,রোমিও-জুলিয়েটের প্রেম কাহিনীর মত চাকমা জনগোষ্ঠীর ইতিহাসের অনন্য জুটি হচ্ছে রাধামন-ধনপুদি। এ নাটকের রয়েছে চাকমা সমাজের পুরনো দিনের ঐতিহ্য,সংস্কৃতি জীবন-জীবিকা,সমাজ ব্যবস্থা,রাজ্য শাসন ইত্যাদি পর্ব।


ধনপুদি নাটকে ধনপুদি চরিত্রে অভিনয় করেছেন স্বরুপা চাকমা আর রাধামন চরিত্রে অভিনয় করেছেন নীতিশ চাকমা। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সপ্তর্ষি চাকমা, খোকন চাকমা, পিংকী চাকমা,প্রিনা চাকমা,কুহেলী চাকমা, জয়শান্তি চাকমা,শশীরন চাকমা,সুপম চাকমা,পারমিতা চাকমা,নিকেল চাকমা,জিটন চাকমা,উৎপল তংচংগ্যা,সুখীন চাকমা,নীলাঞ্জনা চাকমা ও লাল্টুময় চাকমা।


প্রথম দিন শুক্রবার এ ধনপুদি নাটকে দর্শকদের উপস্থিতি ছিল ব্যাপক। প্রথম দিনে মঞ্চায়িত হওয়া এ নাটকের দর্শকদের বিপুল প্রশংসা কুড়িয়েছে এবং দর্শকরা ব্যাপক আনন্দ উপভোগ করেছেন।


ধনপুদি নাটকের আয়োজক উছিংচা রাখাইন জানান, চাকমা লোকগীতি কাহিনী ভিত্তিতে রচিত ধনপুদি নাটকটি শনিবার বিকাল সাড়ে ৫টায় আবার মঞ্চস্থ হবে। আশাকরি দর্শকের ব্যাপক সমাগম ঘটবে এবং দর্শকরা প্রচুর আনন্দ উপভোগ করবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ