• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

রাঙামাটিতে “ও জুম্মবী” চাকমা মিউজিক এ্যালবামের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Apr 2017   Saturday

শনিবার রাঙামাটিতে “ও জুম্মবী” নামের চাকমা মিউজিক এ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়েছে।   সিএইচটি মিডিয়া লিমিটেড(হিলবিডিটোয়েন্টিফোর ডটকম) এবং টঙ মিডিয়ার উদ্যোগে উদীয়মান ও নীরবে লুকিয়ে থাকা প্রতিভাবান শিল্পীদের নিয়ে এ মিউজজিক এ্যালবাম প্রকাশ করা হয়েছে।

 

রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় হর রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা। সাংবাদিক সত্রং চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাণী দয়ামীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, বিশিষ্ট সংগীত শিল্পী রনজিত দেওয়ান, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে ও রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন হিলবিডিটোয়েন্টিফোর ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক রিনেল চাকমা। অনুষ্ঠানে এ্যালবামের শিল্পী ও মডেলসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সিএইচটি মিডিয়া লিমিটেড এবং টঙ মিডিয়া সূত্রে জানা  গেছে, বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহুু উপলক্ষে  উদীয়মান ও নীরবে লুকিয়ে থাকা প্রতিভাবান শিল্পীদের নিয়ে সুষ্ঠ সংস্কৃতি র্চচার মাধ্যমে  পাহাড়ের সংস্কৃতি তুলে ধরতে এ মিউজিক ভিডিও এর ক্ষুদ্র প্রয়াস। কারণ সম্ভাবনাময় অনেক প্রতিভাবান শিল্পী বিভিন্ন সমস্যার কারনে নীরবে নিভৃতে হারিয়ে যাচ্ছে।  তাই উদ্দীয়মান ও নীরবে লুকিয়ে থাকা প্রতিভাবান শিল্পীদের নিয়ে সুষ্ঠ সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজস্ব সংস্কৃতি তুলে ধরা সম্ভব হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ