• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন
লামার দূর্গম লুলাইং এলাকায় ৪ বসত বাড়ি পুড়ে ছাই

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2016   Saturday

লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের দূর্গমে অবস্থিত লুলাইং নয়া পাড়ায়  ম্রো সম্প্রদায়ের ৪টি বসত বাড়ি  সম্পূর্ন ভষ্মিভুত হয়েছে। প্রাথমিক হিসেবে ৪টি বাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ ৫লাখ টাকা হবে বলে মৌজা হেডম্যান সিং পাশ ম্রো জানিয়েছেন। শুক্রবার দুপুরে একটি রান্না ঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

 

বিলম্বে প্রাপ্ত খবরে জানা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বের দূর্গমে অবস্থিত লুলাইং নয়া পাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় ৪টি ম্রো অধিবাসির ঘরের সকল জিনিস পত্র পুড়ে যায়। ভস্মিভুত পরিবার গুলো হল, লাংছিং ম্রো, মুকাং ম্রো, কারবারি নেং অর ম্রো ও মেনলেং ম্রো। ৩০২নং লুলাইং মৌজার হেডম্যান সিং পাশ ম্রো ব্যাক্তিগতভাবে প্রতি পরিবারকে ১হাজার টাকা করে সহায়তা প্রদান করেছেন। অগ্নিকান্ডের দুদিন অতিবাহিত হলেও সরকারী বা বে-সরকারী কোন ধরনের সগযোগিতা অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থরা পায়নি বলে জানা গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছেন।

 

গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা জানিয়েছেন, তিনি ঢাকায় অবস্থান করায় অগ্নিকান্ডের বিষয়টির ব্যাপারে দেরীতে অবগত হয়েছেন।

 

লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু বলেন, শনিবার সন্ধ্যায় অগ্নিকান্ডের ঘটনাটি জানতে পেরেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ