• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

কাউখালীতে দুঃস্থদের মুখে হাসি ফুটাচ্ছে ইপসা’র সম্বৃদ্ধি কর্মসূচী

জিয়াউর রহমান জুয়েল, কাউখালী : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2016   Sunday

অসচ্ছল সংসারের হাল ধরতে ভিক্ষাবৃত্তিকেই বেছে নিয়েছিলেন কাউখালীর কলমপতি ইউনিয়নের নাইল্যাছড়ি গ্রামের আজিরন বেগম (৫৫) ও তারাবনিয়ার মংচাবাই মারমা (৪৫)। মাথা গোঁজার এতটুকু ঠাঁইও ছিল না। সহায়তা তো দুরের কথা অনেক চেষ্টা করেও সরকারী বেসরকারি কোন সংস্থা থেকেই ঋণ পাননি।


অবশেষে সে আক্ষেপ মুছালেন স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা। দুজনই পেয়েছেন ১ লাখ টাকা করে অর্থ সহায়তা। এ দিয়ে তারা তৈরী করেছেন মাথা গোজার একখানা ঘর সাথে বাচুরসহ দুধের গরু, গুছাবে সংসারের দৈন্যতা, কিছুটা স্বস্থি এসেছে তাদের জীবনে। আজিরন বেগম প্রাপ্ত টাকা থেকে এক কানি জমিও বন্ধক রেখেছেন। বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসা’র সহায়তা পেয়ে তারা এখন আর ভিক্ষা করেন না। মুখে ফুটেছে হাসি।


শুধু তাই নয়, স্বাস্থ্য সেবা, দারিদ্র বিমোচন ও সরকারের দেয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে কাউখালীতে কাজ করে যাচ্ছে বেসরকারী উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোস্যাল একশন-ইপসা।


রোববার কলমপতি বোর্ড অফিস চত্ত্বরে এক আলোচনা সভা ও বিশেষ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে সংস্থাটি। এতে সহায়তা করে কাউখালী উপজেলা প্রশাসন। সকাল ১১টায় শুরু হওয়া বিশেষ স্বাস্থ্য ক্যাম্পের সেবা নিতে দূর দুরান্ত থেকে ছুটে আসেন অন্তত দুই শাতাধিক নারী পুরুষ। এতে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।


এছাড়াও সংস্থাটির উদ্যোগে উপজেলার কলমপতি ইউনিয়নের ৯ ওয়ার্ডে লক্ষাধিক টাকা খরচ করে একটি করে সম্বৃদ্ধি কেন্দ্র খোলা হয়েছে। এতে প্রতিদিন একজন শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে দৈনিক ক্লাশের পড়া আদায় করে নেবেন।


এছাড়ও এসব কেন্দ্রে সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সম্বৃদ্ধি কেন্দ্রটি পরিচালনার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারকে সভাপতি করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেওয়া হয়। প্রতিটি কেন্দ্রের তদারকি করবে ইপসা কাউখালী ব্রাঞ্চ। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের সম্বৃদ্ধি কেন্দ্রগুলোতে আয়োজন করা হবে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পের।


কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বেবী রানী ত্রিপুরা, কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রদীপ কুমার নাথ, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ সুরভী দাশ।

 

উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর হোসেন, আবু তাহের শাহজাহান, দেলোয়ার লিডার, ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইপসার কাউখালী ব্রাঞ্চ ম্যানেজার এনামুল হক শান্ত প্রমুখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ