• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে তিন দিন ব্যাপী মাতৃভাষার মাধ্যমে বহুভাষিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2016   Thursday

রাঙামাটিতে  বৃহস্পতিবার থেকে তিন দিন ব্যাপী মাতৃভাষার মাধ্যমে বহুভাষিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

 

গ্রীনহিল প্রধান কার্যালয় সম্মেলন কক্ষে গ্রীনহিলের উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মশালায়  প্রধান অতিথি ও উদ্ধোধক ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সুবীর কুমার চাকমা।  গ্রীনহিলের নির্বাহী পরিচালক মং থোয়াইচিং-এর সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন জেলা  প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন  মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ওয়াশিউর রহমান তন্ময়।  অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রীনহীলের কর্মসূচি পরিচালক লাল ছোয়াক লিয়ানা পাংখোয়া। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন বিজ্ঞান্তর তালুকদার ও ডা. সম্ভু নাথ চাকমা।

 

তিন দিন ব্যাপী কর্মশালায় জেলার ছয় উপজেলার (রাঙ্গামাটি সদর, কাপ্তাই, রাজস্থলী, জুরাছড়ি, বাঘাইছড়ি ও নানিয়ারচর) প্রকল্পভূক্ত শিক্ষকরা অংশগ্রহন করেছেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ মফিজুল ইসলাম রাঙামাটি পার্বত্য জেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে প্রত্যন্ত এলাকায় বাস্তব বিভিন্ন সমস্যার কথা তুলে ধওে বলেন মাতৃভাষায় মাধ্যমে বহুভাষিক শিক্ষা ব্যবস্থার বিষয়ে শিক্ষকদের মাতৃভাষায় শিক্ষাদান বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে এবং আগামী ২০১৭ সালে সরকারীভাবে বাংলাদেশে ৫টি আদিবাসীদের নিজস্ব ভাষায় শিক্ষাদানের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ করা হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে সুবীর কুমার চাকমা মাতৃভাষায় শিক্ষাদানের উদ্যোগ গ্রহণ করার জন্য মানুষের জন্য ফাউন্ডেশন ও গ্রীনহিলকে ধন্যবাদ জানিয়ে বলেন, মাতৃভাষায় শিক্ষাদানের লক্ষ্যে বিদ্যালয় সমূহকে শিক্ষক নিয়োগদানের বিষয়ে জেলা পরিষদে আলাদা তহবিল গঠণের জন্য জেলা পরিষদ চেয়ারম্যানের  সাথে আলোচনা করবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ