• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটির রাজবন বিহারের দুদিনের দানোত্তম কঠিন চীবর দান উৎসব সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2016   Friday

দেশ ও বিশ্বের মানবজাতির সুখ শান্তি ও মঙ্গল কামনা করে রাঙামাটির রাজবন বিহারের দুদিন ব্যাপী দানোত্তম কঠিন চীবর দান উৎসব শুক্রবার সমাপ্ত হয়েছে।

 

রাঙামাটির রাজ বন বিহারের নতুন মাঠ প্রাঙ্গনে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ গ্রহনকারী পূর্নার্থীদের উদ্দেশ্য  ধর্ম দেশনা দেন বিহারের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির।

 

অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়র সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস  চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ,রাঙামাটি চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়।

 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো শুভেচ্ছা বাণী পড়ে শুনান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের  চেয়ারম্যান বৃষকেতু চাকমা এবং বিএনপির চেয়ার পার্সন খালেদা জিয়ার পাঠানো শুভেচ্ছা বাণী পড়ে শুনান  বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান।

 

স্বাগত বক্তব্যে রাখেন রাজ বন বিহার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান। অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান নিখিল কুমার চাকমাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শুরুর পূর্বে মহাপরিনির্বাণপ্রাপ্ত(মহাপ্রয়ান) আর্যশ্রাবক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির(বনভান্তের) মূর্তি ভক্তরা অনুষ্ঠান নিয়ে আসেন এবং এর পর পর শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরের নেতৃত্বে কয়েক শতাধিক ভিক্ষু অনুষ্ঠান মঞ্চে চলে আসেন। এর পর ধর্মীয় সংগীতের মধ্য দিয়ে এ ধর্মীয় অনুষ্ঠান সূচনা করা হয়। 

 

এ পূর্নানুষ্ঠানে মহাপূর্নবর্তী বিশাখা প্রবর্তিত ২৪ ঘন্টার মধ্যে তৈরীকৃত কঠিন চীবর চাকমা রাজা দেবাশীষ রায়  রাজ বন বিহারের প্রধানের  উদ্দেশ্য প্রদান করেন। এর আগে পঞ্চলশীল প্রার্থনা, অষ্টপরিস্কার দান, কঠিন চীবর ও কল্পতরু উৎস্বর্গ করা হয়।

 

অনুষ্ঠান শেষে বনভান্তের (রেকর্ডকৃত) দেশনা বাজানো হয়। এ অনুষ্ঠানে তিন পার্বত্য জেলা ছাড়াও  দেশের বিভিন্ন স্থান থেকে লাখো বৌদ্ধ পূর্নাথী সমবেত হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ