• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটি রাজ বন বিহারে বৃহস্পতি ও শুক্রবার দানোত্তম কঠিন চীবর শুরু হচ্ছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Nov 2016   Tuesday

বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ব্যাপী রাঙামাটির রাজ বন বিহারে ৪৩ তম দানোত্তম কঠিন চীবর দান শুরু হচ্ছে। ইতোমধ্যে এই ধর্মীয় অনুষ্ঠান সফল করতে উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।


উল্লেখ্য, প্রায় আড়াই হাজার বছর আগে ভগবান গৌতম বুদ্ধের জীবব্দশায় মহাপূর্নবতী বিশাখা কর্তৃক প্রবর্তিত ২৪ ঘন্টার মধ্যে সূতা কাটা শুরু করে কাপড় বয়ন, সেলাই ও রং করাসহ যাবতীয় কাজ সম্পন্ন করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়ে থাকে বলে একে কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়। এ পদ্ধতিতে দান করলে কায়িক-বাচনিক এবং মানসিক পরিশ্রম অধিকতর ফলদায়ক হয় বলে বৌদ্ধ শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাই প্রবর্তিত ঐতিহাসিক নিয়ম অনুসারে এখানে মাত্র ২৪ ঘন্টার মধ্যে পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মপ্রাণ নারী-পুরুষ চরকায় তূলা থেকে সূতা বের করে বেইনের (কোমড় তাঁত) মাধ্যমে সেই সূতা দিয়ে কাপড় বুনন ও রং করে চীবর হিসেবে দান করে থাকেন। এ জন্য এ দানকে কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়ে থাকে। ১৯৭৭ সাল থেকে রাঙামাটির রাজ বন বিহার এ অনুষ্ঠান উদযাপিত হয়ে আসছে।

 

রাজ বনবিহার উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদ সূত্রে জানা গেছে, দু’দিন ব্যাপী অনুষ্ঠিতব্য রাজ বন বিহারের ৪৩তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আগামী শুক্রবার দুপুর ১টায় রাজ বন বিহারের পাশে অবস্থিত বেইন ঘরে বেইন কর্মীদের পঞ্চশীল গ্রহন। বিকাল আড়াইটার দিকে পঞ্চশীল গ্রহনের মাধ্যমে কঠিন চীবর তৈরীর বেইন ঘর উদ্ধোধন করবেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়। চরকায় সূতা সূতা কাটা উদ্ধোধন করবেন রানী ইয়েন ইয়েন। এর সূতা লাঙানো, সূতা সিদ্ধ, রং করণসহ যাবতীয় কাজ শুক্রবার সকাল ৬টা পর্ষন্ত করা হবে।


অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার সকালের দিকে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, পঞ্চশীল গ্রহন, বুদ্ধ মূতিৃ দান, অষ্টপরিস্কার দান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুপুরের দিকে রাজ বন বিহার প্রাঙ্গনে আয়োজিত হবে কঠিন চীবর উৎসর্গ ও ভিক্ষু সংঘের উদ্দেশ্য দান, বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও ভিক্ষু সংঘের ধর্ম দেশনা। ধর্ম দেশনা দেবেন রাজ বনবিহার আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরসহ অন্যান্য ভিক্ষুরা। অনুষ্ঠানের শেষে শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ধর্ম দেশনা( রেকর্ডকৃত) বাজানো হবে।

 

উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদের সদস্য এ্যাডভোকেট সুস্মিতা চাকমা জানান, এ দুদিন ব্যাপী অনুষ্ঠানে তিন পার্বত্য জেলা থেকে ধর্মপ্রাণ লোকজনের যোগদান ছাড়াও দেশ-বিদেশের কয়েক লাখ ধর্মপ্রাণ লোকজন এ পূর্নানুষ্ঠানে শরিক হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে রাজবন বিহার পরিচালনা কমিটি যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ