• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

গুইমারায় তিন ইউপি’র নির্বাচন: আওয়ামীলীগ-২ এবং স্বতন্ত্র ১

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2016   Tuesday

খাগড়াছড়ির জেলার নবগঠিত গুইমারা উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত দুই ও আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী একটি ইউনিয়নে চেয়ারম্যান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।


বেসরকারীভাবে প্রাপ্ত তথ্য মতে,গুইমারা সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেমং মারমা ৩ হাজার ৬’শ ৭১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রার্থী নির্মল নারায়ন ত্রিপুরা পেয়েছেন ২ হজার ৫’শ ৪৯ ভোট। হাফছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী প্রার্থী চাইথোয়াই চৌধুরী ৩ হাজার ৫’শ ৩১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাটিত হয়েছে। তার নিকটতম প্রার্থী ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী উশ্যেপ্র“ মারমা পেয়েছেন ৩ হাজার ৩’শ ৩৭ ভোট।


এছাড়া সিন্দুকছড়ি ইউনিয়নের ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রেদাক মারমা ১ হাজার ৯’শ ৯১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুইনু প্র“ চৌধুরী মারমা পেয়েছেন ১ হাজার ৩’শ ৪৩ ভোট।


এদিকে বেসরকারীভাবে নব-নির্বাচিত হাফছড়ি ও গুইমারা ইউপি’র চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী এবং মেমং মারমাকে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মংসুইপ্র“ চৌধুরী অপু এবং জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা পৃথক পৃথক বার্তায় অভিনন্দন জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ