• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

বান্দরবানে সরকারী আইন সহায়তা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা 

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Feb 2015   Saturday

শনিবার বন্দরবানে সরকারী আইন সহায়তা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন কর্মশালার করা হয়েছে।

 

সীডফান্ড প্রকল্প জাষ্টিস সেন্টার ফ্যাসিলেটিজ ইউএনডিপি-এর সহায়তায় বান্দরবান জজ আদালতের আইনজীবী সমিতির মিলনায়তনে দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান  এবং বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ শফিকুর রহমান।

 

বক্তব্যে রাথেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মীর রুহুল আমিন, যৃগ্ন জেলা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন,চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফারুক আহমেদ, পুলিশ সুপার দেবদাস ভট্ট্যাচার্য,সিভিল সার্জন অনুপ দেওয়ান, জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হারুন অর রশিদ,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাজি মিজানুর রহমান,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ছালামত উল্লাহ,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দ তফাজ্জল হাসান হিরু,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মিল্লাত হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দা আমিনা ফারহিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কৌশিক আহমেদ খোন্দকার ,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রেশমা খাতুন, বান্দরবান প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক মোঃ ওসমানগনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রকল্প সমন্নয়কারী বশির আহমেদ মনি। এ সময় বান্দরবানের জেলা ও দায়রা জজ শফিকুর রহমানের সহধর্মিনী ইবনে ইয়াছমিন সুলতানা উপস্থিত ছিলেন।

 

 সভাপতির বক্তব্যে জলা ও দায়রা জজ মোঃ শফিকুর রহমান সরকারী আইন সহায়তা(লিগ্যাল এইড) সম্পর্কে বান্দরবানের অসহায় গরীব জনগনের দ্বারে দ্বারে আইনের সুফল সম্পর্কে সংবাদ যত দ্রুত সম্ভব পৌঁচে দেয়ার জন্য সমাজের সকল সচেতন নাগরিকদের প্রতি আহবান জানান। তিনি বলেন সংবিধানে প্রদত্ত জনগনের মৌলিক অধিকার বাস্তবায়নে সরকার ২০০০ সালে এবং তা সংশোধিত আকারে ২০১৪ সালে আইনসহায়তা বিষয়ক আইন প্রনয়ন করেছে। তিনি এ আইনের সুফল যাতে বান্দরবানের প্রত্যান্ত অঞ্চলের জনগন ভোগ করতে পারে সে লক্ষ নিয়ে কাজ করে যাচ্ছি।  তিনি অরও বলেন এ আইন বাস্তবায়নের মাধ্যমে যদি গরিব অসহায় জনগন সরকারী খরচে ন্যায় বিচার নিশ্চিত করা যায় তাহলে এ আইন প্রনয়নের সফলতা পাবে।

 

তিনি এ সহায়তা আইনের ব্যাখা দিয়ে  বলেন যে সব ব্যক্তিরে বাৎসরিক আয় ১লক্ষ টাকার উর্ধে নয় তারা নিম্ন আদালত থেকে জজ আদালত পর্যন্ত আইন সহায়তা পাবেন। আর যারা উচ্চ আদালতে আইন সহায়তা পেতে আগ্রহী তারা এবং মুক্তিযোদ্ধাদের বাৎসরিক আয় ১লক্ষ ৫০ হাজার টাকার উর্ধে হবেনা।

 

তিনি আরো বলেন ক্ষুদ্র নৃ গোষ্টিদের বেলায় কোন প্রকার ইনকামের কথা আইনে বলা হয়নি। তারা সকলেই আইন সহায়তার আওতায় আসবে। তিনি বলেন ২০১৪ সালের ২১ জুলাই বাংলাদেশ সরকারের অতিরিক্ত গেজেট সংখ্যা প্রজ্ঞাপন অনুযায়ী  আইন সহায়তার জন্য জেলা ওয়ারী উচ্চ পর্যায়ের একটি কমিটি রয়েছে। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন ওয়ারী ও একটি করে কমিটি রয়েছে তাদের মাধ্যমে নির্ধারিত ফরমে আইন সহায়তা প্রার্থীরা আবেদন করতে পারেবেন।

 

এছাড়াও বান্দরবান জজ আদালতে সার্বক্ষনিক লিগ্যাল এইডের অফিস জনসেবার জন্য অফিস চলাকালিন সময় পর্যন্ত খোলা থাকে। তার মাধ্যমে ও জনগনকে সেবা গ্রহন করার জন্যও তিনি সকলের প্রতি আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ