• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

বান্দরবানে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Apr 2015   Tuesday

মঙ্গলবার সারাদেশের ন্যায় বান্দরবানে পালিত হয়েছে  জাতীয় আইনগত সহায়তা দিবস।

 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে আলো সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোঃ শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ রূহুল আমিন, জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যডভোকেট মোঃ জয়নুল আবেদীন প্রমূখ। সীড ফান্ড প্রকল্পের সমন্বয়কারী বশির আহম্মদ মনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যডভোকেট মোঃ খলিল, জেলা পরিষদ সদস্য তিং তিং ম্যা, প্রেস ক্লাব সভাপতি এবং দৈনিক সচিত্র মৈত্রী সম্পাদক অধ্যাপক মোঃ ওসমান গনি, বেসরকারী কারা পরিদর্শক এ্যডভোকেট মাধবী মার্মা, লিগ্যাল এইড প্যানেল আইনজীবী এ্যডভোকেট তপন কুমার দাশ, বাংলাদেশ মানবাধিকার কমিশন বান্দরবান জেলার সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, ব্র্যাক এর জেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক এবং লিগ্যাল এইড প্রাপ্ত ক্লায়েন্ট কৃষ্ণা আচার্য্য প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফারুক আহমেদ।

 

এর আগে একটি র‌্যালী জেলা জজকোর্ট প্রাঙ্গন থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়।

 

প্রধান অতিথি বক্তব্যে জেলা ও দায়রা জজ বলেন, আদালতে মামলার সংখ্যা সীমাহীন বেশী কিন্তু বিচারক সংখ্যা খুবই অপ্রতুল। তাই লিগ্যাল এইডের নতুন সংস্করণ বিকল্প বিরোধ নিষ্পত্তির চেষ্টা করতে হবে। একইভাবে তিনি স্থানীয়ভাবে বিচার নিষ্পত্তির এবং মিথ্যা মামলা রজু না করার প্রতিও গুরুত্বারোপ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ