• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

কল্পনা চাকমা অপহরণ মামলা আদালতে পুর্নবিবেচনা গ্রহন, শুনানী ১৭ নভেম্বর

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jul 2024   Monday

হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমা অপহরণের খারিজ করে দেওয়া মামলার রিভিশন বা পূর্নবিবেচনার জন্য আদালত সোমবার রাঙামাটির জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করা হয়েছে। এতে আদালত তা গ্রহন করে আগামী ১৭ নভেম্বর শুনানীর দিন ধার্য্য করেছেন।

বাদী পক্ষে সিনিয়র আইনজীবি জুয়েল দেওয়ান জানান, বাদী কালেন্দী কুমার চাকমা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের খারিজ করে দেওয়া মামলায় সংক্ষুদ্ধ হয়ে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে সোমবার রিভিশন বা পুর্নবিবেচনার জন্য আবেদন করেছেন। আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সহিদুল ইসলাম মামলাটি গ্রহন করে আগামী ১৭নভেম্বর শুনানীর দিন ধার্য্য করেছেন। বিজ্ঞ আদালত এ মামলা পূর্বের নথি তলবসহ নিম্ন আদালতে মামলাটি কোথায় ভুল ত্রæটি ছিল সেগুলো পুনরায় বিশ্লেষন করবেন।

উল্লেখ্য, গেল ২৩ এপ্রিল রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের (১ম আদালত) সিনিয়র ম্যাজিষ্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করে দেন। ১৯৯৬ সালের ১১ জুন মধ্য রাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা লাইল্যা ঘোনা বাড়ী থেকে কল্পনা চাকমাকে অপহৃত হন। পরদিন বাঘাইছড়ি থানায় তার বড় ভাই কালেন্দী কুমার চাকমা বাদী হয়ে অপহরনের মামলা দায়ের করেন। পরে মামলাটি রাঙামাটি ককনিজেশন ম্যাজিষ্ট্রেট আদালতে তোলা হয়। মামলায় পুলিশ ছাড়াও অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দিয়ে তদন্তের নির্দেশ দেন আদালত। পরবর্তীতে রাঙামাটি পুলিশ সুপারকে অধিকতর তদন্তের জন্য নির্দেশ দেন। এতে তদন্তের ৩৯তম তদন্ত কর্মকর্তা হিসেবে তৎকালীন পুলিশ সুপার সৈয়দ তারিকুল ইসলাম তদন্ত করে ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর আদালতে তদন্তের চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এ তদন্ত প্রতিবেদনে অপহরণের সাথে জড়িতদের প্রকৃত দোষীদের নাম না আসায় বাদী তা প্রত্যাখান করে ফের নারাজির আবেদন জানিয়ে মামলার অধিকতর তদন্তের দাবী জানানো হয় বিজ্ঞ আদালতে। দীর্ঘ আট বছর মামলার শুনানীর পর গেল ২৩ এপ্রিল রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের (১ম আদালত) সিনিয়র ম্যাজিষ্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করে দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ