• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের টিকা লাগাউনে উৎসব পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2016   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের টিকা লাগাউনে উৎসব উদযাপিত হয়েছে। শারদীয় দূর্গাপূজা বিজয়া দশমীর অঞ্জলী প্রদান শেষে প্রতি বছর গুর্খা সম্প্রদায়ের লোকজনেরা প্রতিটি বাড়িতে এই উৎসব উদযাপন করা হয়ে থাকে।

 

শহরের তবলছড়িস্থ জেল রোডের সুন নিকেতন ভবনে আয়োজিত উৎসবের উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সাংসদ ঊষাতন তালুকদার। রাঙামাটি সুর নিকেতন প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ,রাঙামাটিপ্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, জুম ঈসথেটিকস কাউন্সিলের (জাক) সভাপতি এ্যাডভোকেট মিহির বরণ চাকমা, লেখক ও গবেষক শিশির চাকমা।

 

এর আগে মোমবাতি  জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন ঊষাতন তালুকদার এমপি। পরে তিনি গুর্খা সম্প্রদায়ের মানুষদের কপালে টিকা লাগানোর মাধ্যমে এই উৎসবের সুচনা করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ঊষাতন তালুকদার এমপি বলেন, আদিকাল থেকে পার্বত্য চট্টগ্রাম বসবাসরত আদিবাসী গুর্খা সম্প্রদায়ের লোকজন শারদীয় দূর্গা উৎসেব এই টিকা লাগাউনে উৎসব পালন করে আসছেন।

 

তিনি এ উৎসবের মাধ্যমে সম্প্রীতি-ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহাদ্য উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ