• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খালাতো ভাইয়ের লালসায় শিকার
লামায় অবৈধ গর্ভপাতের কারনে এক ছাত্রীর মৃত্যুর অভিযোগ

Published: 08 Oct 2016   Saturday

লামায় ৫ম শ্রেণীর এক ছাত্রীর অবৈধ গর্ভপাতের কারণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে ওই ছাত্রী খালাত ভাই কর্তৃক ধর্ষনের কারণে গর্ভে অনাগত সন্তান  হওয়ার কারণে লোকণজ্জার কারন গর্ভপাতের সময় অতিরিক্ত খরনে তার মৃত্যূ হয়েছে।

 

সুমাইয়ার মা লুৎফা বেগম(৪৮) জানান,ধর্ষক তাজুল ইসলাম সম্পর্কে তার ভাগিনা। পার্শ্ববর্তী হওয়ায় সে প্রায় তার বাড়িতে আসা-যাওয়া করত। প্রায় চার মাস আগে তার ছোট মেয়ে সুমাইয়া বাড়ির উপরে পাহাড়ে গেলে সেখানে জোর করে তাজুল ইসলাম তাকে ধর্ষন করে। লজ্জায় সুমাইয়া বিষয়টি কাউকে বলেনি। ১০/১৫ দিন আগে মেয়ের গর্ভে সন্তান আসার বিষয়টি তারা জানতে পারেন। পরে লোকলজ্জার ভয়ে কাউকে না বলে বনাজী ঔষধ প্রয়োগে অনাকাঙ্খিত গর্ভের সন্তানটি নষ্ট করতে গেলে তার প্রচুর রক্তখনন হয়। এতে গেল ২৭ সেপ্টেম্বর অসুস্থ মেয়েকে লামা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার আরো অবনতি হলে লামা হাসপাতালের কর্মরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন। গেল ২৯ সেপ্টেম্বর চমেক হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

 

তিনি আরো জানান, স্থানীয় সমাজের নেতৃবৃন্দরা বিষয়টি পরে সমাধান করে দেবে বলে তার  মেয়েকে কবর দেয়।  তিনি  তার   মেয়ের ধর্ষনের ও মৃত্যু বিচার দাবি  জানান। সুমাইয়া লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মাষ্টার পাড়া এলাকার আলী আকবর(৫৫) ও লুৎফা বেগমের(৪৮) মেয়ে। সুমাইয়া মাতামুহুরী একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত ধর্ষক তাজুল ইসলাম(২৩) একই এলাকার শামসুল হক এর ছেলে।

 

এদিকে সুমাইয়াকে হাসপাতালে ভর্তির পর থেকে অভিযুক্ত তাজুল ইসলাম ও তার বাবা সামশুল ইসলামকে এলাকা দেখা যাচ্ছে না বলে স্থানীয়রা  জানিয়েছেন। 

 অভিযুক্ত তাজুল ইসলামের বাবা শামসুল হক মুঠোফোনে  জানান, সমাজের সবাই বলছে তার  ছেলে ধর্ষন করেছে। কিন্তু আমি তা স্বীকার করি না।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালেকুজ্জামান জানান,সুমাইয়ার মা লুৎফা বেগম  তাকে জানিয়েছেন তার মেয়ে অসুস্থ হয়েছে। তবে কি রোগ তা তাকে বলেননি। গেল ২৯ সেপ্টেম্বর সুমাইয়ার মৃত্যু হলে স্কুলের পাশে কবরস্থানে তাকে কবর দেয়া হয়।

 

রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা জানান, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। দরিদ্র অসহায় মেয়েটি ধর্ষনকারীকে আইনের আওতায় আনা প্রয়োজন।

 

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, বিষয়টি তার জানা নেই।  এ বিষয়ে কেউই থানায় অভিযোগ করতে আসেনি। অভিযোগ  পেলে  ব্যবস্থা নেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ