• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

কাপ্তাইয়ের সনাতনী পল্লীতে শারদীয় দুর্গা উৎসবের আমেজ শুরু

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Oct 2016   Thursday

মাগো চিন্ময়ী রুপ ধরে আয়, মৃন্ময়ী রুপে পুজি`সেই দুর্গে, দুর্গতি কাটিল না আর"। মৃন্ময়ী মাকে চিন্ময়ী রুপে পাবার আখাঙ্কায় এবার কাপ্তাইয়ের সনাতনী পল্লীতে শারদীয় দুর্গা উৎসবের আমেজ শুরু হয়েছে। পুজা মন্ডপ গুলিতে প্রতিমা তৈরির কাজ শেষ।

 

এখন শুধু শেষ মুহূর্তের প্রস্তুতি। জমে উঠেছে পুজার বাজার। শুক্রবার দেবী দুর্গার বোধনের মাধ্যমে শুরু হবে পুজার আনুষ্ঠানিকতা।

 

কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য্য এবং সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তী জানান এবার সাতটি পুজা মন্ডপে শারদীয় দু্র্গাপুজা অনুষ্টিত হবে।পুজামন্ডপ গুলো হল, রাইখালী ত্রিপুরা সুন্দরী কালীবাড়ী,চন্দ্রঘোনা মিশন এলাকা আদি নারায়ণ বৈদান্তিক বিদ্যালয় ও সিদ্বেশ্বরী কালী মন্দির, কে পি এম হরি মন্দির,শিলছড়ি দুর্গামন্দির,কাপ্তাই লক গেইট জয়কালী মন্দির এবং কাপ্তাই ব্রিকফিল্ড দুর্গামন্দির।

 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রন্জন কুমার সামন্ত,এবং চন্দ্রঘোনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আনোয়ার জানান, প্রতিটি মন্ডপে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্হা গ্রহণ করা হবে।পুলিশের পাশাপাশি আনসার,বিজিবি এবং র‌্যাব সার্বক্ষণিক পুজা মন্ডপে নজরদারী রাখবেন।

 

এদিকে পুজা উদযাপন কমিটির সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক ঝুলন দত্ত জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও বিজয়া দশমীর দিন ঐতিহ্যবাহী কর্ণফুলী নদীতে নৌ রেলীর মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এম পি বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থাকবেন। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার,রাঙামাটির জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা সহ জনপ্রতিনিধি এবং পদস্হ সরকারি কর্মকর্তারা বিসর্জন অনুষ্ঠানে উপস্হিত থাকবেন। এ উপলক্ষে কর্ণফুলী নদীতে ভাসমান মঞ্চে বেতার এবং টিভি শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ