• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

লামায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার এজাহার ভূক্ত আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন!

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Sep 2016   Saturday

লামা থানায় গেল ৬ সেপ্টেম্বর মঙ্গলবার ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা জামায়াতের আমির সহ ৪জনকে গ্রেফতার দেখিয়ে ১৪জনকে আসামী করে ১০/১২ জনকে অজ্ঞাত উল্লেখ রেখে মামলা করে পুলিশ। লামা বাজারের বিভিন্ন স্থানে প্রকাশ্যে বিভিন্ন জনের সাথে খোশ গল্প করতে দেখা গেছে মামলার এজাহার ভূক্ত আসামী অনেককে। 

 

জানা গেছে, নাশকতা মূলক কর্মকান্ডের পরিকল্পনা, ধর্মীয় উস্কানী মূলক বিভিন্ন বই প্রচার ও প্রকাশ এবং সরকারকে উৎখাত আন্দোলনের পরিকল্পনা করার অভিযুক্তদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক এস.আই আবু জায়েদ মোঃ নাজমুন নূর। লামা থানার মামলা নং ০৩, তারিখ- ৬ সেপ্টেম্বর ২০১৬। ঘটনাস্থল থেকে মোঃ মোনায়েম (৪৮), কাজী মোঃ ইব্রাহীম (৩৫), মোঃ মারুফ (২৪) ও আবু বক্কর মোঃ জাবের উদ্দিন (৪০) কে আটক করা হয়।

 

মামলার অন্যান্য আসামীরা হলেন মোঃ জাফর উল্লাহ (৪৫), ফারুক আহাম্মদ(৩০), ফরিদুল আলম(৩০), জসিম উদ্দিন(২৫), আব্দুল গফুর(২৫), ওমর ফারুক(৩৬), আতাউর রহমান(৩০), মীর কাসেম(৩৫), মোঃ কাউসার(৩০), নুরুজ্জামান (৪০) সহ অজ্ঞাত নামা অরো ১০/১২ জন পলাতক রয়েছেন।


এদিকে, ইতিমধ্যে মামলার ৮নং আসামী জসিম উদ্দিন পিতা, জোনাব আলী, নয়াপাড়া ২নং লামা পৌরসভা দেশের বাহিরে চলে গেছে বলে তার পারিবারিক সূত্র থেকে জানা গেছে। অভিযোগ রয়েছে মামলার ১৪নং আসামী নুরুজ্জামান (৪০) প্রশাসনের নাকে ডগায় ঘুরে বেড়াচ্ছেন। প্রশাসন ও সরকারী দলের কিছু নেতাকে ম্যানেজ করে আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে নানান মহলে অভিযোগ উঠেছে।


লামা থানার পুলিশের উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী অফিসার মো. আজমগীর বলেন, গ্রেফতারকৃতদের আটকে অনেকবার অভিযান পরিচালনা করা হয়েছে এবং পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ