• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

ঈদের ছুটিতে দার্জিলিং খ্যাত বান্দরবানে পর্যটকের উপছে পড়া ভিড়

বিশেষ প্রতিনিধি, বান্দরবান, : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2016   Friday

 

ঈদের ছুটিতে লম্বা ছূটিতে বাংলাদেশের দার্জিলিং খ্যাত পার্বত্য বান্দরবানে পর্যটকদের ঢল নেমেছে। ছুটিতে যান্ত্রিক জীবনের একটু ক্লান্তি দুর করতে বিনোদনের খোঁজে হাজারও মানুষ ছুটে অসেন পাহাড় ঘেরা মনোরম প্রাকৃতিক লীলাভুমি বান্দরবান।

 

পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্টরা জানান,প্রতিবছরই ঈদের আগেরদিন থেকেই বান্দরবান শহরে হোটেল মোটেল আগাম বুকিং থাকে। এ বছরও কোরবানীর ঈদের লম্বাা ছুটির সুযোগে হোটেল মোটেল গুলোতে আশানুরূপ বুকিং ছিল এবং পর্যটকদের ভিড় বাড়ে ক্রমেই।


তাই এখন বান্দরবানের পর্যটন স্পট মেঘলায় ঝুলন্ত সেতু,নীলাচল,নীলগিরি মেঘলার চিড়িয়াখানা,রামজাদি,বগালেক,শৈল প্রভাত,নাফাখুমসহ বিভিন্ন স্পটে এখন পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবারের ঈদের টানা ছুটিতে পর্যটকদের পদ চারণায় জেলা শহর কার্যত মুখরিত হয়ে উঠেছে।


হোটেল মোটেল মালিক সমিতির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, এবার ঈদে আগের দিন থেকেই বান্দরবানে পর্যটকরা আসতে শুরু করেছেন। তারা ভ্রমণে আসা পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।

 

জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন,জেলা শহরের অদুরে মেঘলা পর্যটন কেন্দ্র ,নীলাচল ছাড়াও জেলায় প্রবেশ দ্বারের কাছে হলুদিয়া এলাকার পর্যটন কেন্দ প্রান্তিক লেককে সাজানো হয়েছে। অচিরেই চিম্বুক পর্যটন এলাকাকেও সাজানো হবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

তিনি আরো বলেন, হোটেল মোটেল এবং গাড়ি ব্যবহারের ক্ষেত্রে যাতে করে অতিরিক্ত অর্থ ও ভাড়া আদায় না করা হয় সেই লক্ষ্যে বিশেষ টিম গঠন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ