• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বান্দরবানের রোয়াংছড়িতে জোড়া খুন

বিশেষ প্রতিনিধি,বান্দরবান, : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Sep 2016   Wednesday

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের আঙ্গা পাড়ায় জোড়া খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে। হত্যাকান্ডের শিকার উগ্যহ্লা মার্মার স্ত্রী রোয়াংছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর ঘাটক পলাতক রয়েছে।


স্থানীয় সূত্রে জানায়, মঙ্গলবার রোয়াংছড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর একটি সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিসহ থোয়াইচিমং মার্মা (৩৫) সভায় উপস্থিত হন। থোয়াইচিমং মার্মা আঙ্গা পাড়ার কার্বারীর (পাড়া প্রধানের) সন্তান। ওই সভায় উগ্যহ্লা মার্মা (৩২) ও আপ্রুমং মার্মা (২৬)অনুপস্থিত ছিলেন। সভা শেষে বাড়ি ফেরার পথে থোয়াইচিমং মার্মা সঙ্গে ওই দুজনের কথা কাটাকাটি হয়। ওই দুজনের ধারণা তাদের নাম সন্ত্রাসী হিসেবে থোয়াইচিমং মার্মা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বলে দিয়েছে।

 

এই নিয়ে থোয়াইচিমং মার্মাকে মারধর করারও চেষ্টা করা হয়। পরে উভয়ে নিজ নিজ বাসা ফিরে যায়। রাত দশটার দিকে ওই দুজন আবার থোয়াইচিমং মার্মার বাসায় যায়। এক পর্যায়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করতে চাইলে ওই দুজনকে লাঠি দিয়ে আঘাত করেন। লাঠির গুরুতর আঘাতে ওই দুজনের মৃত্যু ঘটে। ঘটনার পর ঘাটক পালিয়ে যায়। এই ঘটনায় উগ্যহ্লা মার্মার স্ত্রী মেনুচিং মার্মা বাদী হয়ে রোয়াংছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেছেন।


সূত্র আরো জানায়, উগ্যহ্লা মার্মার বাড়ি লামা উপজেলায়। বিবাহ সূত্রে আঙ্গা পাড়ায় বসবাস করছেন। স্বভাবগত সে সব সময় উগ্রতা প্রকাশ করে। অন্যজন আপ্রুমং মার্মার বাড়িও লামা উপজেলায়। সে আঙ্গা পাড়ায় এসে তামাক ক্ষেতের শ্রমিক হিসেবে ওই এলাকায় বসবাস করছে।


আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ^নাথ তঞ্চঙ্গ্যা জানান, আইন শৃঙ্খলা মিটিং এ উগ্যহ্লা মার্মা ও আপ্রুমং মার্মা নাম থোয়াইচিমং মার্মা বলে দিয়েছে তারা ধারণা করেন। ওই ধারণা থেকে ওই দুজন থোয়াইচিমং মার্মাকে এর আগে আরো দুইবার আক্রমণ করার চেষ্টা করে। রাত দশটার দিকে থোয়াইচিমং মার্মার বাসায় গিয়ে দরজা ভেঙ্গে আক্রমণ করতে চাইলে ওই দুজনকে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।


রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওমর আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ বুধবার ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। হত্যাকান্ডের শিকার উগ্যহ্লা মার্মার স্ত্রী মেনুচিং মার্মা বাদী হয়ে থোয়াইচিমং মার্মাকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে। ঘাটক পলাতক রয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ