• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লামায় অবৈধভাবে পাথর পাচারকালে ৫ ট্রাক জব্দ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2016   Friday

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে লামা-চকরিয়া সড়কের ইয়াংছা ও মিরিঞ্জা এলাকা থেকে অবৈধভাবে পাচারের সময় পাথর বোঝায় ৫টি ট্রাক জব্দ করা হয়েছে। 

 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ লামা থানার ৩জন পুলিশ সদস্য নিয়ে রাত ১২টায় অভিযান পরিচালনা করেন। এসময় ইয়াংছা এলাকা থেকে পাথর পাচারকালে ৪টি ট্রাক জব্দ করেন। উপজেলা নির্বাহী অফিসারের আগমনের সংবাদ পেয়ে আগে থেকেই সটকে পড়ে ট্রাকের লেবার, ড্রাইভার ও হেলপাররা। পরে রাত বেশী হয়ে যাওয়ায় পুলিশ জিম্মা নিতে অনিহা দেখালে এবং ড্রাইভাররা পালিয়ে যাওয়ায় ট্রাকের চাকার হাওয়া ছেড়ে দিয়ে পার্শ্ববর্তী লোকজনের হেফাজতে দিয়ে চলে আসেন। অপরদিকে আলীকদম সেনা জোনের অভিযানে লামার মিরিঞ্জা এলাকা থেকে ১টি পাথর বোঝায় ট্রাক আটক করে আলীকদম সেনা জোনে নিয়ে যায় সেনাবাহিনী।

 

এবিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, উপজেলা নির্বাহী অফিসার সহায়তা ছেয়েছেন আমরা পুলিশ দিয়ে সহায়তা করেছি। আটক না জব্দ এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধান্ত নেবেন। 

 

লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন, পরিবেশ ধ্বংস করে পাথর আহরণ ও পাচার করতে কাউকে সুযোগ দেয়া হবেনা। পাথর পাচার বন্ধে সংশ্লিষ্ট বন বিভাগ ও পুলিশের আন্তরিক সহযোগিতা দরকার বলে জানান। রাতে অভিযান চালিয়ে ৪টি ট্রাক জব্দ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ