• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

পার্বত্য ভূমি কমিশন আইন দ্রুত কার্যকরের দাবিতে ঢাকায় পিসিপি’র বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Aug 2016   Thursday

বৃহস্পতিবার রাজধানী ঢাকায় পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন দ্রুত কার্যকর করা এবং মাটিরাঙ্গাতে আলুটিলায় পর্যটনের নামে বেআইনীভাবে জমি অধিগ্রহণ প্রক্রিয়া বন্ধের দাবিতে ও খাগড়াছড়িতে জুম্মদের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এ সমাবেশ করা হয়।


পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখার তথ্য ও প্রচার সম্পাদক অমর শান্তি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা পাদদেশে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপির ঢাকা মহানগর শাখার সভাপতি ক্যারিংটন চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জিনেট চাকমা, রুনি চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, ঢাকা মহানগর শাখার তথ্য ও প্রচার সম্পাদক অমর শান্তি চাকমা, অর্থ সম্পাদক টনক তঞ্চঙ্গ্যা, দপ্তর সম্পাদক নিপন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের ঢাকা মহানগর শাখার সভাপতি লালন ত্রিপুরা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি সুমন মারমা এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অনন্ত বিকাশ ধামাই প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন পিসিপির ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক সুলভ চাকমা।

 

এর আগে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা পাদদেশ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার অপরাজেয় বাংলায় গিয়ে শেষ হয় ।


সমাবেশে পিসিপির নেতৃবৃন্দ বলেন, খাগড়াছড়ি জেলার আলুটিলায় দীর্ঘকাল থেকে ত্রিপুরা জনগোষ্ঠীর বসবাস। সেখানে পর্যটন সম্প্রসারণের নামে ৭শ একর জমি বেদখল করে পাহাড়ীদের উচ্ছেদ করার ষড়যন্ত্র করা হচ্ছে। তিন পার্বত্য জেলায় এভাবে একের পর এক ভূমি পর্যটনের নামে দখল করা হয়েছে। প্রতিনিয়ত পর্যটন কেন্দ্র স্থাপনের নামে পার্বত্য এলাকার পাহাড়ীদের যুগ যুগ ধরে বসবাসরত ভিটেমাটি, ভোগদখলকৃত জমি অধিগ্রহণ করা হচ্ছে।


নেতৃবৃন্দ আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রধান সমস্যাগুলোর মধ্যে ভূমি সমস্যা অন্যতম। পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধানের লক্ষ্যে সম্প্রতি মন্ত্রীসভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত এবং রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হয়েছে। কিন্তু পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইনকে বানচাল করতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর একের পর এক অপতৎপরতায় পার্বত্য চট্টগ্রাম পুনরায় অশান্ত হয়ে উঠছে।


নেতৃবৃন্দ অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত বাস্থবায়নসহ পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইন কার্যকর এবং বেআইনীভাবে ভূমি বেদখল বন্ধ করার দাবি জানান। অন্যথায় আগামীতে বিশাল ছাত্র সমাবেশসহ কঠোর কর্মসূচির ডাক দিেেত বাধ্য হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ