• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বিদেশীদের পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেয়ার সিদ্ধান্তে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া পার্বত্য নাগরিক সমাজের

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2015   Friday

দেশী ও বিদেশী ব্যক্তি বা সংস্থা পার্বত্য অঞ্চলে পাহাড়ীদের সাথে সাক্ষাত বা বৈঠক করতে চাইলে স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনী,বিজিবির উপস্থিতি নিশ্চিত করা এবং বিদেশী নাগরিকদের পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেয়ার সিদ্ধান্তকে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পার্বত্য নাগরিক সমাজ। এতে নেতৃবৃন্দ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ ধরনের অপরিপক্ক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবী জানিয়েছেন।

 

শুক্রবার পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজের পক্ষে গৌতম দেওয়ানের স্বাক্ষরিত পৃথক এক বিবৃতিতে এ ক্ষোভের কথা জানানো হয়েছে।

 

প্রেস বার্তায় দাবি করা হয়, গত ৭ জানুয়ারী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  এক সভায় কোন দেশী-বিদেশী ব্যক্তি/সংস্থা কর্তৃক পার্বত্য অঞ্চলে পাহাড়ীদের সাথে সাক্ষাত কিংবা বৈঠক করতে চাইলে স্থানীয় প্রশাসনএবং সেনাবাহিনী/বিজিবির উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং সাধারণ বিদেশী নাগরিকদের পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ করতে চাইলে অন্ততএকমাস পূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে অনুমতি নিতে হবে বলে সিদ্ধান্ত নেয়। দেশের অপরাপর অঞ্চলে বিদেশী নাগরিকদের ভ্রমণে অনুমতি নিতে হয় না। সেখানে পার্বত্য চট্টগ্রামের বেলায় অনুমতি নেয়ার আইন জারি  করা বৈষম্যমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত। এছাড়া কোন দেশী-বিদেশী ব্যক্তি বাসংস্থা কর্তৃক পাহাড়িদের সাথে সাক্ষাত করার সময় স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনী/বিজিবির উপস্থিতি নিশ্চিত করার বিষয়ের সিদ্ধান্তটি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী জনগোষ্ঠীর জন্য শুধু দুর্ভাগ্যজনক ও আপমানজনকই নয়, এটি একটি পক্ষ পাতদুষ্ট, বৈষম্যমূলক ও বর্ণবাদী সিদ্ধান্ত। এ ধরনের সিদ্ধান্ত প্রমাণ করে যে, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী জনগোষ্ঠীরা রাষ্ট্রের কাছে আস্থাভাজন নয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ