• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

দেড় মাস বন্ধ থাকার পর রাঙামাটি পর্যটনের ঝুলন্ত সেতু উন্মুক্ত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Oct 2023   Friday

দেড় মাস পানিতে ডুবে থাকার পর সিম্বল অফ রাঙাামাটি ঝুলন্ত সেতুটি জেগে উঠেছে। শুক্রবার থেকে সেতুটি পর্যটকসহ সবাইয়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এতে সিম্বল অফ রাঙামাটি সেতুটি তার পুরনো রুপ ফিরেছে। সেতুটি উন্মুক্তের পর পর্যটকরা সৌন্দর্য্য উপভোগ করছেন।

 

জানা গেছে, ভারী বর্ষনের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় রাঙামাটির পর্যটনের ঝুলন্ত সেতুটি গেল ৩ সেপ্টেম্বর পানিতে ডুবে যায়। এতে পর্যটন কর্তৃপক্ষ সেতুর উপর দিয়ে চলাচলের জন্য বন্ধ করে দেয়। গেল মঙ্গলবার সেতুটি জেগে উঠায় কর্তৃপক্ষ সেতুটি মেরামতসহ রঙকরণ করে পর্যটকদের চলাচলের উপযুক্ত করে। শুক্রবার সকাল পর্যটন কর্তৃপক্ষ সেতুর উপর দিয়ে পর্যটকসহ সবাইয়ের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সকাল থেকে বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা সেতুর উপর চলাচল ও তার সৌন্দর্য্য উপভোগ করছেন। দৃশ্যত এখন পর্যটন ঝুলন্ত সেতু ও তার আশপাশ এখন লোকজনের সমাগম হয়ে উঠেছে। দোকানীরা খাবার থেকে বিভিন্ন পণ্যর পসরা সাজিয়েছেন।


উল্লেখ্য, ৭০ দশকের শেষের দিকে সরকার রাঙামাটি জেলাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষনা করে। ১৯৮৪ সালের দিকে পর্যটন কর্পোরেশন পর্যটকদের সুবিধার্থে ও মনোরঞ্জনের জন্য দুই পাহাড়ের মাঝখানে তৈরী করা হয় আকর্ষনীয় এ ঝুলন্ত সেতু। তবে সেততুটি প্রতিবছর কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেলে সেতুটি দুই থেকে তিন মাস পানিতে ডুবে থাকে।


পর্যটন ঘাটের ইজারাদার রমজান আলী বলেন, দেড় মাস পর সেতৃুটি খুলে দেওয়ায় এখন ব্যস্ত সময় কাটাবো। তবে এই দেড় মাসে বোট মালিক থেকে সংশ্লিষ্টদের অনেক লোকসান হয়েছে। আশা করছি পরবর্তীতে এ লোকজসান পুষিয়ে নিতে পারবো।


রাঙামাটি সরকারী পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শুক্রবার থেকে ঝুলন্ত সেতুটি চলাচলে পর্যটকসহ সবাইয়ের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে পানিতে সেতুটি পাটাতন কিছু স্থানে নষ্ট হওয়ায় সেগুলো মেরামত করা হয়েছে। এছাড়া পর্যটনের বিভিন্ন স্থানে রঙকরণও অব্যাহত রয়েছে।

 

তিনি আরো বলেন, ঝুলন্ত সেতুটি বন্ধ থাকায় দেড় মাসে ৮ থেকে ১০ লাখ টাকার আর্থিক লোকসান হয়েছে। আশা রাখি সামনে শারদিয়া দুর্গা পূজাসহ অন্যান্য ছুটির দিনগুলোতে এ আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে পারবো।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ