• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

লামায় অংহ্লারী পাড়ায় একটি ব্রিজের অভাবে ২০ হাজার মানুষের চরম দুর্ভোগে

Published: 22 Jul 2016   Friday

লামা উপজেলায় একটি ব্রিজের কারণে সদর ও রুপসীপাড়া ইউনিয়নের ৮টি ওয়ার্ডের প্রায় ২০ হাজার মানুষ উপজেলা সদর থেকে বিছিন্ন হয়ে আছে।

 

অংহ্লারী পাড়া হতে বৈল্ল্যারচর হয়ে পোপা সড়কের অংহ্লা পাড়া নামক স্থানে ব্রিজটির জন্য প্রতিনিয়ত পায়ে হেটে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে হাজার হাজার পাহাড়ি-বাঙ্গালী জনগোষ্ঠীকে।

 

দীর্ঘদিনের প্রস্তাবিত এই ব্রিজটি না হওয়ায় বর্ষা মৌসুমে নদী-খালে পানি বেড়ে গেলে চরম দূর্ভোগে পড়ে এলাকাবাসি। যুগের পর যুগ আওয়ামী সরকার সমর্থিত জনপ্রতিনিধিদের ভোট দিয়ে আসলেও উন্নয়নের ছোঁয়া না লাগায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা। 

 

বৈল্ল্যারচর এলাকার বিশিষ্ট জনপ্রতিনিধি মো. শাহ নেওয়াজ বলেন, অংহ্লারী পাড়া হতে বৈল্ল্যারচর হয়ে পোপা সড়ক দিয়ে লামা সদর ইউনিয়নের ৫টি ওয়ার্ড ও রুপসীপাড়া ইউনিয়নের ৩টি ওয়ার্ডের ২০ হাজার জনগণ চলাফেরা করেন। গুরুত্ব বিচার করে ২০১৩ সালে উক্ত অংহ্লারী পাড়া খালের ব্রিজটি নির্মাণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি ব্রিজ ও রাস্তার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। অজ্ঞাত কি কারণে ব্রিজটি আজও নির্মাণ হয়নি তা আমরা জানিনা ! দ্রুত ব্রিজটি নির্মাণ করে এ জনপদের মানুষের কষ্ট লাগোব করতে প্রতিমন্ত্রী বীর বাহাদুরসহ আওয়ামী নেতৃবৃন্দদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।


বৈল্ল্যারচর বাজারে ব্যবসায়ী ডাঃ সুমন কান্তি দাশ বলেন, এই এলাকায় প্রচুর শাক সবজি, ফলমূল, ধান, কলা, মরিচ, তামাক ও বাশঁ কাঠ উৎপাদন হয়। শুধু মাত্র রাস্তা না থাকায় তিনের একভাগ দাম পায়না কৃষকরা। তাছাড়া রোগাক্রান্ত লোকজন চিকিৎসা সেবায় চরম ভোগান্তির শিকার হয়।


অংহ্লা ডুরি এলাকার বাসিন্দা থুইচাছিং মার্মা (৪৩) বলেন, আমাদের ছেলে-মেয়েরা নদী-খাল পেরিয়ে অনেক কষ্ট করে উপজেলা শহরে গিয়ে পড়া লেখা করে। এ এলাকা থেকে প্রায় ৮শত ছাত্র-ছাত্রী স্কুল-কলেজ-মাদ্রাসায় লেখাপড়া করে। ১টি ব্রিজের কারণে আমরা ২০ হাজার মানুষ কষ্ট পাচ্ছি। এই রাস্তা দিয়ে তাউপাড়া, হ্লাচাই পাড়া, এম হোসেন পাড়া ও মেওলারচর সহ ৪টি সরকারী প্রাঃ বিদ্যালয়ের কয়েক হাজার কোমলমতি ছেলে-মেয়ে জীবন ঝুঁকি নিয়ে চলাচল করে থাকে।


জনদূর্ভোগ বিষয়ে লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, অংহ্লারী পাড়া ব্রিজ ও অসম্পূর্ণ রাস্তার কাজ বর্ষা মৌসুম শেষে শুরু করা হবে। দ্রুত কাজ শুরু করতে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এর সাথে যোগাযোগ করা হয়েছে।


লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন, সদর ইউনিয়ন হলেও লামা সদর ইউনিয়ন দূর্গম এলাকা। এখনো সদর ইউনিয়নের কোন স্থান দিয়ে সড়ক পথে যাওয়া যায় না। লামা সদর ইউনিয়নকে চারদিক থেকে ঘিরে রেখেছে মাতামুহুরী নদী। সংযোগ ব্রিজটি নির্মাণে উপজেলা প্রশাসন থেকে আমরা উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে অতিশয় যোগাযোগ করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ