• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লামায় এক দোকান কর্মচারীর লাশ উদ্ধারঃআটক ১

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jul 2016   Saturday

লামার দূর্গম লুলাইং এলাকা থেকে খোকন নাথ(৩৫) নামের এক দোকান কর্মচারী লাশ উদ্ধার করা হয়েছে। গেল শুক্রবার দিবাগত রাত ১১টায় সরই-লুলাইং সড়কের মেরাইত্তা ঝিরি নামক স্থানে তার লাশ পাওয়া যায়।

 

নিহত খোকন নাথ সরই বাজারের কালাম সওদাগরের দোকানে চাকুরী করত। এই ঘটনায় রাতে মিতু বিকাশ ত্রিপুরা নামে একজনকে আটক করা হয়েছে।  

 

দোকান মালিক কালাম সওদাগর জানান, লুলাই বাজারের বেশ কয়েকজন দোকানদার নিয়মিত তার দোকান থেকে মালামাল বাকিতে ক্রয় করত। প্রতি শুক্রবার হলে তার দোকানের কর্মচারী খোকন নাথ সেখানে গিয়ে বাকি টাকা নিয়ে আসত এবং বিকেল ৪টার মধ্যে ফিরে আসত। যথারীতি শুক্রবার বকেয়া টাকা নিতে গিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তার ফিরে আসতে দেরী হলে তাকে খোজাখুজি শুরু হয়। অনেক খোজাখুজির পরে রাত ১১টায় সরই-লুলাইং সড়কের মেরাইত্তা ঝিরি নামক স্থানে রাস্তার পাশে ঝোঁপঝাড়ের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা। তিনি পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার কলাউজান এলাকার বোট অফিস নামক গ্রামের সুধাংশু নাথ এর ছেলে। স্থানীয়রা প্রাথমিকভাবে ধারনা করছেন খোকন নাথকে তার গোপন অঙ্গ চেপে মারা হয়েছে।

 

খোকন নাথের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানার পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ইকবাল জানান, লামা থানার পুলিশ সেনাবাহিনী ও স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় মৃতের লাশ উদ্ধার করেছে। নিহতের লাশ উদ্ধার করে শনিবার সকালে বান্দরবান জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মিতু বিকাশ ত্রিপুরা নামের একজনকে আটক করা হয়েছে। 

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ