• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কক্সবাজারে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হামলার ঘটনায় মূল আসামী লামা থেকে গ্রেফতার

Published: 14 Jul 2016   Thursday

কক্সবাজার শহরে  উইমাতারা বৌদ্ধ মন্দিরের প্রবীণ বৌদ্ধ ভিক্ষু উ পাঁই দিত্ত্বা ভিক্ষুকে (৭৭) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার ঘটনার মূল হামলাকারীকে বান্দরবানের লামা উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

 

লামা থানার পুলিশের সহায়তায় কক্সবাজার থানার পুলিশ লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে দরদরী সুনন্দ বৌদ্ধ বিহার থেকে মূল হামলাকারী ভিক্ষু মংয়াইন রাখাইন(৪৭)কে গ্রেফতার করে বুধবার রাতেই কক্সবাজার নিয়ে যাওয়া হয়েছে।

 

পুলিশ জানায়, গেল ১৩ জুলাই বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির এলাকার ঐতিহ্যবাহী কক্সবাজার শহরের উইমাতারা বৌদ্ধ মন্দিরের প্রবীণ বৌদ্ধ ভিক্ষু উ পাঁই দিত্ত্বা ভিক্ষুকে (৭৭) কুপিয়ে ও পিঠিয়ে জখম করেছেন তারই অনুসারী ভিক্ষু মংয়াইন রাখাইন। গুরুতর আহত প্রধান ভিক্ষুকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা  অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে আহত ভিক্ষু চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন জানান, শহরের  উইমাতারা বৌদ্ধ মন্দিরের প্রবীণ বৌদ্ধ ভিক্ষু উ পাঁই দিত্ত্বা ভিক্ষুকে(৭৭) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে তারই অনুসারি ভিক্ষু মং য়াইন রাখাইন। তিনি হামলা করে পালিয়ে যান। পুলিশ  বিভিন্ন মাধ্যমে তার অবস্থান জানতে পেরে লামা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাত ২টায় লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দরদরী সুনন্দ বৌদ্ধ বিহার থেকে তাকে আটক করা হয়।

 

তিনি আরো জানান  গেল বুধবার রাতে মন্দিরের সভাপতি বাদী হয়ে ভিক্ষু মংয়াইন রাখাইনকে (৪৭) আসামী করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন(মামলা নং-২২, ১৩ জুলাই ২০১৬)। কি কারণে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক তদন্তে, বৌদ্ধ মন্দিরের জমি বিক্রির টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে এ ঘটনা ঘটেছে।

 

লামা থানা পুলিশের উপ-পরিদর্শক ও বর্তমানে লামা থানার দায়িত্বরত অফিসার জাহেদ নূর বলেন, বুধবার রাত ১২ টার পর থেকে পুলিশ লামা থানা ও কক্সবাজার থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। রাত প্রায় ২টার দিকে তাকে লামার দরদরী সুনন্দ বৌদ্ধ বিহার থেকে আটক করা হয় এবং কক্সবাজার থানার পুলিশ তাকে নিয়ে যায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ