• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লামায় পারিবারিক শত্রুতার জের ধরে চাচার দায়ের কোপে ভাতিজা আহত

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jul 2016   Tuesday

লামায় পারিবারিক শত্রুতার জের ধরে প্রকাশ্যে চাচা ভাতিজাকে দা দিয়ে কুপিয়েছে। মঙ্গলবার বেলা ১টায় লামা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বেগুন ঝিরি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মোঃ আলীর দোকানের সামনে এই ঘটনা ঘটে। গুরুতর আহত কামরুল হাসানের(২৮) অবস্থা খুব আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

 

প্রত্যেক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল থেকে একটি দা হাতে নিয়ে লামা সদর ইউনিয়নের বেগুনঝিরি এলাকার রওশন আলীর ছেলে জোহর আলী(৩০) ইউনিয়ন পরিষদ সংলগ্ন মোঃ আলীর দোকানে অবস্থান করে। এলাকার লোকজন দা হাতে বসে থাকার কারণ জিজ্ঞাসা করলে হরিণ শিকার করতে যাবে বলে জানান। তিনি বেগুন ঝিরি এলাকার আলী আকবরের ছেলে। দীর্ঘদিন যাবৎ উভয় পরিবারের মধ্যে জায়গা জমির বিরোধ নিয়ে মামলা মোকাদ্দমা চলে আসছিল। চলমান রয়েছে অনেক মামলা।


দোকানদার মোঃ আলী বলেন, বেলা ১টার দিকে তার ভাতিজা কামরুল হাসান এই পথ দিয়ে আসলে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে কামরুল এর পরিবারের লোকজন এসে তাকে দ্রুত উদ্ধার করে লামা উপজেলা হাসপাতালে নিয়ে যান।


লামা হাসপাতালের সহকারী আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রায়হান জান্নাত বিলকিছ সুলতানা জানান, কামরুলের শরীরে ৬টি দায়ের কুপ রয়েছে। তার মাথায় দুপাশে, ঘাড়ে, পিঠে ও বাম হাতে কুপানো হয়েছে। বাম হাতটি শরীরের সাথে সামান্য লেগেছে। মাথা ও গলার কুপগুলো অনেক গভীর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ